বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৩১ মে, ২০১৫

মোগল সম্রাট শাহজাহানের পুত্র সুবাদার শাহ সুজার আমলের হোসেনী দালান

তপু রায়হান

হোসনী দালান পুরানো ঢাকায় অবস্থিত শিয়া সম্প্রদায়ের একটি ইমারত। বাংলায় নির্মিত মোগল শাসনামলের দর্শনীয় স্থাপনার মধ্যে ঢাকার হোসেনী দালান একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য নিয়ে আজও টিকে রয়েছে। দালানটি মূলত একটি স্মৃতিসৌধ। হজরত ইমাম হোসেন (রা.) এর স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মিত হওয়ার কারণে এর নামকরণও হয়েছে তারই নামানুসারে অর্থাৎ হোসেনী দালান। হোসেনী দালানটি নির্মিত হয় মোগল সম্রাট শাহজাহানের পুত্র বাংলার সুবাদার শাহ সুজার আমলে। শাহ সুজা ছিলেন শিয়া মতাবলম্বী শাসক। তিনি যখন সুবাদার হয়ে বাংলায় আগমন করেন, তখন তার সঙ্গে করে তিন শতাধিক শিয়া অনুচর ও তাদের পরিবার এদেশে নিয়ে আসেন। শাহ সুজার নৌবাহিনী প্রধান-শিয়া মতাবলম্বী অনুচর সৈয়দ মীর মুরাদ এই হোসেনী দালান তৈরি করেন।
কথিত রয়েছে, সৈয়দ মীর মুরাদ এক রাতে স্বপ্নে দেখতে পান, কারবালার যুদ্ধের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতি সৌধ নির্মাণ করছেন এবং স্বপ্নে মীর মুরাদকেও অনুরূপ একটি দালান নির্মাণের নির্দেশ দিচ্ছেন। স্বপ্নে নির্দেশ লাভ করে মীর মুরাদ ১৬৪২ খিস্ট্রাব্দ নাগাদ হোসেনী দালানটি নির্মাণ করেন। বাংলায় মোগল নির্মিত অন্য সব স্থাপনার মতো এটিও মোগল স্থাপত্য রীতি-নীতি অনুসারে নির্মিত হয়। ঢাকার নায়েব নাজিমগণ শিয়া মতাবলম্বী হওয়ার কারণে দীর্ঘদিন তারাই হোসেনী দালানটির মুতাওয়াল্লী ছিলেন।
দালানের দুই দিকে রয়েছে দুইটি মিনার, দক্ষিণ দিক ঘেঁষে বিশাল পুকুর আর উত্তর দিকে প্রশস্ত মাঠের পর বিশাল গেটওয়ে। ভবনটি দ্বিতল আকৃতি বিশিষ্ট। নিচে রয়েছে কবরখানা। দ্বিতীয় তলায় রয়েছে জরিখানা, হুক্কাখানা, নিশিত খাঁ নামের তিনটি কক্ষ। হোসেনী দালানটি নির্মাণের পর এখান থেকে বিভিন্ন উৎসবে জাঁকজমকপূর্ণ ও সজ্জিত মিছিল বের হতো। এছাড়া রয়েছে নহবতখানা, যেখানে প্রতিটি চাঁদ দেখার রাত থেকেই শুরু হতো নহবত বাজানো।

সোমবার, ৩ নভেম্বর, ২০১৪

সিলেটে ঘুরাঘুরির প্ল্যান

সিলেটের অ আ ক খ

[ডিস্ক্লেইমারঃ সিলেটে ঘুরাঘুরির প্ল্যান করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। কোন দিন কোথায় যাবেন, প্ল্যান টা কিভাবে করলে ভালো হবে? কোথা থেকে শুরু করে কোথায় শেষ করবেন আর সবচেয়ে বড় সমস্যায় পড়েন এক সাথে কতটি স্পট কভার করতে পারবেন? এই নিয়ে নিজস্ব অভিজ্ঞতা ও বিভিন্ন ওপেন ফোরাম থেকে পাওয়া তথ্য গুলোকে সংকলন করে বানানো একটি তথ্য বাতায়ন। এই ব্লগে ব্যবহার করা সব কটি ছবি নেট থেকে সংগৃহীত। প্রকৃত ফটোগ্রাফারদের নাম ও ছবির অরিজিনাল সোর্স ও সাথে সংযুক্তি দেয়া হয়েছে।]
সিলেট ম্যাপসিলেট ম্যাপ
প্ল্যান একঃ আরামদায়ক ভ্রমন
প্রথম দিনঃ সিলেট- ভোলা গঞ্জ (কোম্পানীগঞ্জ ) – সিলেট
দ্বিতীয় দিনঃ সিলেট-খাদিম নগর জাতীয় উদ্যান-মোটরঘাট-রাতারগুল-গোয়াইনঘাট-হাদারপাড়-বিছনাকান্দি-লক্ষনছড়া-পানথুমাই-গোয়াইন ঘাট- সারিঘাট-জৈন্তাপুর।
অথবা হাদারপাড় থেকে সিলেট।
তৃতীয় দিনঃ সিলেট-সারি ঘাট-লালাখাল-জৈন্তা-তামাবিল-জাফলং-সিলেট/জৈন্তাপুর
চতুর্থ দিনঃ সিলেট-কানাইঘাট-লোভাছড়া-সিলেট।

প্ল্যান দুইঃ দৌঁড়ের উপর ম্যাক্সিমাম স্পট
প্রথম দিনঃ আম্বরখানা-লাক্কাতুরা চা বাগান-হাদারপাড়-বিছনাকান্দি-লক্ষনছড়া-পান্থুমাই-গোয়াইনঘাট-রাতারগুল-মোটরঘাট-সিলেট।
দ্বিতীয় দিনঃ সিলেট-হরিপুর গ্যাস ফিল্ড-কানাইঘাট-লোভাছড়া-সারিঘাট-লালাখাল-সারিঘাট-তামাবিল হয়ে জাফলং/সিলেট।

**প্ল্যান তিনঃ ইন্ডিপেন্ডেন্ট বর্ডার হাইকিং
প্রথম দিনঃ সিলেট-কানাইঘাট-লোভাছড়া-(হাইকিং)লালাখাল (ক্যাম্প)
দ্বিতীয় দিনঃ লালাখাল-জৈন্তা-তামাবিল-জাফলং (ক্যাম্প)
তৃতীয় দিনঃ জাফলং- পিয়াইন নদী ধরে পান্থুমাই-বিছনাকান্দি (ক্যাম্প)
চতুর্থ দিনঃ বিছনাকান্দি-ভোলাগঞ্জ-সিলেট
================================================================
প্ল্যান একঃ
প্রথম দিনঃ সিলেট- ভোলাগঞ্জ
ভোলাগঞ্জ  ছবিঃ মাসুদ রানা
ভোলাগঞ্জ
ছবিঃ মাসুদ রানা
কোম্পানিগঞ্জ  ছবিঃ সুমন জামান
কোম্পানিগঞ্জ
ছবিঃ সুমন জামান
মেঘালয় রাজ্যের খাসিয়া-জৈন্তা পাহাড়- ধলাই নদীর স্বচ্ছ নীল পানি-পাথরের কেয়ারি আর ভোলাগঞ্জ রোপওয়ে প্রকল্প।
সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব ৩৩ কিলোমিটার। সিলেট থেকে পাবলিক বাস বা সিএনজি বেবীট্যাক্সি করে টুকের বাজার পর্যন্ত যেতে পারবেন।ভাড়া ৬০ টাকা। রাস্তার অবস্থা ভয়াবহ রকম খারাপ।টুকের বাজার থেকে আবার বেবীট্যাক্সি করে ভোলাগঞ্জ যেতে হবে। ভাড়া ৩০ টাকা। সিলেট থেকে রিজার্ভ সিএনজি প্রায় ১৫০০-২০০০ টাকার মত চাইতে পারে। বিশেষ কোয়ারীতে যেতে হলে বিজিবি’র অনুমতি নিতে হবে। ইঞ্জিন নৌকার ভাড়া ১০০০- ২০০০/- পর্যন্ত। এখানে থাকার কোন ভালো জায়গা নাই। দুপুরে খাবার জন্যে শুধু মধ্যমমানের হোটেল পাবেন।
দ্বিতীয় দিনঃ
এক. রাতারগুল জলা বন
রাতারগুল জলা বন  সোর্সঃ ওয়ারল্ড ট্যুরিজম ডে ওয়েব সাইট
রাতারগুল জলা বন
সোর্সঃ ওয়ারল্ড ট্যুরিজম ডে ওয়েব সাইট
খুব ভোরে নাস্তা করে সিলেট শহরের আম্বর খানা থেকে একটা সিএনজি রিজার্ভ করে মোটর ঘাট (শ্রিংগি ব্রিজ) চলে যাবেন। ভাড়া জনপ্রতি ১০০ টাকা। সিএনজি যাবে খাদিম নগর জাতীয় উদ্যানের ভিতর দিয়ে। মাঝপথে কিছুক্ষনের জন্য থেকে যেতে পারেন। ভোর বেলার বন একটু অন্যরকম। সময় লাগবে ঘন্টা দেড়েক।
শ্রিংগি ব্রিজ থেকে ছোট ডিঙি নৌকা ভাড়া করতে হবে। একটি নৌকায় মোটামোটি ৬ জন বসতে পারে। ভাড়া নিবে ৩৫০-৬০০ টাকা। বিট অফিস এর অফিসার কে জানিয়ে এর পর বনে প্রবেশ করবেন একদম নিঃশব্দে। ঘন্টা খানেক জলাবন উপভোগ করে আবার চলে আসবেন মোটর ঘাট। এইবার আপনাকে একটি বড় ট্রলার ভাড়া করতে হবে গোয়াইনঘাট যাওয়ার জন্য। ভাড়া পরবে প্রায় ৭০০-১০০০টাকা। গোয়াইনঘাটে পৌঁছাতে লাগবে প্রায় দেড় থেকে দুই ঘন্টা।
দুই. বিছনাকান্দি  তিন. পান্থুমাই  চার. লক্ষনছড়া
বিছনাকান্দি  ছবিঃ রফিকুল ইসলাম বাবু
বিছনাকান্দি
ছবিঃ রফিকুল ইসলাম বাবু
পান্থুমাই  ছবিঃ লাল কমল
পান্থুমাই
ছবিঃ লাল কমল
গোয়াইনঘাট বাজারেই দুপুরের খাবার খেয়ে নিতে অথবা প্যাক করে নিতে পারেন। এরপর আর খাবার কোন জায়গা পাবেন না। গোয়াইন ঘাট থেকে আপনাকে যেতে হবে হাদারপাড়। গোয়াইন ঘাট বাজার থেকে সিএনজি নিয়ে সহজেই হাদারপাড় যাওয়া যাবে। ভাড়া নিবে জনপ্রতি ৪০ টাকা। হাদারপাড় থেকে পানি কম থাকলে হেঁটেই চলে যেতে পারেন আপনার স্বপ্নের স্বর্গীয় স্থান ‘বিছনাকান্দি’। মাঝে একবার তিন টাকা দিয়ে খেয়া পার করতে হবে।
বর্ষার সময় পানি বেশি থাকলে আর একবারে পান্থুমাই আর লক্ষনছড়া দেখে ফেলতে চাইলে হাদারপাড় থেকে সরাসরি একটা বড় নৌকা রিজার্ভ করে নিলেই ভালো। ‘বিছনাকান্দি-লক্ষনছড়া-পান্থুমাই’ এই তিনটি জায়গা ঘুরিয়ে আনতে নৌকার খরচ পরবে ক্ষেত্র বিশেষে প্রায় ১৫০০-২০০টাকা। লক্ষনছড়া মাঝি চিনে কিনা সেটা আগেই জিজ্ঞেস করে শিওর হয়ে নিবেন। তিনটি জায়গা মোটামোটি ভাবে ঘুরে হাদারপাড় ফিরে আসতে সময় লাগবে প্রায় ৫ ঘন্টা।
** হাদারপাড়ে থাকার জন্য নতুন একতি হোটেল খুলেছে, নাম “পাকশী”। খাবার হোটেলের উপরের তলায় থাকার ব্যবস্থা আছে। জনপ্রতি রুম ভাড়া ২০০টাকা।
এখন রাতে থাকার ব্যবস্থার উপর ডিপেন্ড করে আপনার কাছে অপশন থাকবে দু’টিঃ
[ক] সিলেটে থাকার হোটেল ঠিক করে থাকলে হাদারপাড় থেকে সরাসরি সিলেট শহরে ব্যাক করতে পারেন। সিএনজি নিবে জনপ্রতি ৮০টাকা। একটি সিএনজি তে ৫ জন বসতে পারে।
[খ] তামাবিল/জৈন্তাপুর এর দিকে বেশ কিছু রিসোর্ট আছে। আপনার থাকার ব্যবস্থা যদি এইদিকে কোথাও হয়ে থাকে তাহলে আপনাকে হাদারপাড় থেকে আবার আগের মতই গোয়াইনঘাটে আসতে হবে। গোয়াইন ঘাট থেকে যেতে হবে সারি ঘাট। সিএনজি/লেগুনাতে করে যেতে পারেন। ভাড়া জনপ্রতি ৬০টাকা।
তৃতীয় দিনঃ
এক. জাফলং- সেনগ্রামপুঞ্জি
সেনগ্রামপুঞ্জি  ছবিঃ কাউয়া
সেনগ্রামপুঞ্জি
ছবিঃ কাউয়া
খাসিয়া পুঞ্জির গ্রাম ছবিঃ  শিহাব চৌধুরি
খাসিয়া পুঞ্জির গ্রাম
ছবিঃ শিহাব চৌধুরি
রাতের বেলা সিলেটে থাকলে সকাল সকাল নাস্তা করে জাফলং এ চলে আসবেন। লোকাল বাসে আসতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা। ভাড়া নিবে ১০০টাকা। সিএনজি রিজার্ভ করলে নিবে প্রায় ৫০০-৭০০টাকা। জাফলং নেমেই সময় নষ্ট না করে খেয়া পাড় হয়ে যাবেন। ৫-১০ টাকার মত নিবে। নদী পাড় হয়ে পুঞ্জির ভিতর দিয়ে হাঁটা শুরু করতেই দেখবেন খাশিয়াদের সুন্দর সাঁজানো ছবির মত গ্রাম আর পুঞ্জি। সোজা চলে গেলে একটু পরেই পুঞ্জির বাইরে একটা খোলা জায়গায় চলে আসবেন। এরপর পিয়াইন নদী ধরে আবার পূর্ব দিকে হাঁটা দিলেই পাবেন সেনগ্রামপুঞ্জি ঝর্ণা। ঝর্ণা টা পড়েছে ভারতে। এর ঠিক সামনেই আছে সেনগ্রামপুঞ্জি রেস্তোরা। দুপুরে এখানেই খেয়ে নিতে পারেন অথবা সময় থাকলে লালাখালের জন্য ক্ষিদে জমিয়ে রাখতে পারেন।
দুই. জৈন্তা রাজবাড়ি
জৈন্তা ছবিঃ ওসমানীনগর বার্তা
জৈন্তা
ছবিঃ ওসমানীনগর বার্তা
জাফলং থেকে সারিঘাটে ফেরার পথে জৈন্তাপুর বাজারের কাছেই অবস্থিত রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখে নিতে পারেন। সাথে সাইট্রাস গবেষনা কেন্দ্রের বাহারি সব টক জাতীয় ফলের বাগান ও দেখে আসতে পারেন।
তিন. লালাখাল
লালাখাল  ছবিঃ নাজমুস সাকিব
লালাখাল
ছবিঃ নাজমুস সাকিব
জৈন্তা থেকে লোকাল বাস/সিএনজি তেসারিঘাট। সারিঘাটে নেমে ইঞ্জিননৌকা নিয়ে যাওয়া যাবে লালাখাল। আপ-ডাউন ট্রিপে একটা নৌকা নিবে৩৫০-৫০০ টাকা। দুই ঘন্টার মত সময় লাগবে আসা-যাওয়ায়। লালাখালে ছোট একটি টি- এস্টেট আছে। আর একটা নাজিমগর রিসোর্টের রেস্তোরা (রিভারকুইন ০১৭৩৩৩৩৮৮৬৬/০১৭৩৩৩৩৫৫৬০) আছে। দুপুরের খাবার এখানে খেতে পারেন। এরপর সারি ঘাট থেকে আবার সিলেট শহরে অথবা আশাপাশের কোন রিসোর্টেও থাকতে পারেন।
চতুর্থ দিনঃ
এক. লোভাছড়া
লোভাছড়া  ছবিঃ আবদুল মোমেন রোহিত
লোভাছড়া
ছবিঃ আবদুল মোমেন রোহিত

সিলেট থেকে যেতে হবে কানাইঘাট। সিএনজি নিবে প্রায় ৫০০-৭০০টাকা। সময় লাগবে প্রায় দেড় থেকে দুই ঘন্টা। সিএনজি কে আগেই বলে নিবেন আপনাদের কতক্ষন লাগতে পারে। পরে বেশিক্ষন অপেক্ষা করতে হয়েছে বলে হ্যারাস করতে পারে। কানাইঘাট থেকে একটা নৌকা নিয়ে যেতে হবে লোভাছড়া চা-বাগান আর লোভাছড়া জাতীয় উদ্যান। নৌকা ভাড়া নিবে প্রায় ৫০০-৮০০টাকা। এরপর সিলেটে ফিরে আসবেন আগের পথে।
দুই. শাহজালাল (রাঃ) মাজার দেখে বিকাল টা কাটাতে পারেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।
(অথবা এর উল্টো টা ও করা যেতে পারে)

প্ল্যান দুইঃ
প্রথম দিনঃ
এক. বিছনাকান্দি দুই. পান্থুমাই তিন. লক্ষনছড়া
সিলেট আম্বরখানা থেকে খুব ভোরে সিএনজি নিয়ে হাদারপাড় চলে যাবেন। ভাড়া নিবেন জনপ্রতি ৮০ টাকা। এর আগেই পারলে নাস্তা করে নিবেন। কারন হাদারপাড়ে কিছু পাবেন না। প্তহের মধ্যেই পরবে লাক্কাতুরা চা বাগান। চাইলে নেমে ঘুরে দেখতে পারেন। হাদারপাড় পৌঁছাতে সময় লাগবে প্রায় দেড় থেকে দুই ঘন্টা। হাদারপাড় থেকে পানি কম থাকলে হেঁটেই চলে যেতে পারেন আপনার স্বপ্নের স্বর্গীয় স্থান ‘বিছনাকান্দি’। মাঝে একবার তিন টাকা দিয়ে খেয়া পার করতে হবে।
বর্ষার সময় পানি বেশি থাকলে আর একবারে পান্থুমাই আর লক্ষনছড়া দেখে ফেলতে চাইলে হাদারপাড় থেকে সরাসরি একটা বড় নৌকা রিজার্ভ করে নিলেই ভালো। ‘বিছনাকান্দি-লক্ষনছড়া-পান্থুমাই’ এই তিনটি জায়গা ঘুরিয়ে আনতে নৌকার খরচ পরবে ক্ষেত্র বিশেষে প্রায় ১৫০০-২০০টাকা। লক্ষনছড়া মাঝি চিনে কিনা সেটা আগেই জিজ্ঞেস করে শিওর হয়ে নিবেন। তিনটি জায়গা মোটামোটি ভাবে ঘুরে হাদারপাড় ফিরে আসতে সময় লাগবে প্রায় ৫ ঘন্টা।
চার. রাতারগুল
হাদারপাড় থেকে চলে আসতে হবে গোয়াইন ঘাট। ভাড়া নিবে জনপ্রতি ৪০ টাকা। গোয়াইন ঘাট থেকে রাতারগুল যাওয়ার জন্য বড় নৌকা ভাড়া করতে হবে। ১০-১২ জনের জন্য একতা নৌকা ভাড়া নিবে প্রায় ৮০০-১৫০০ টাকা। বিট অফিস পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা। নৌকার ইঞ্জিনের শক্তির উপর ডিপেন্ড করবে। বিট অফিসের সামনে থেকে আবার ছোট ডিঙি নৌকা নিয়ে বনের ভিতর যেতে হবে। ছোট নৌকার ভাড়া পরবে প্রায় ৩৫০-৫০০টাকা।
রাতারগুল ঘুরা শেষ করে চলে আসবেন মোটরঘাট। সেখান থেকে সিলেট শহর। ভাড়া পরবে জনপ্রতি ১০০টাকা।

দ্বিতীয় দিনঃ
এক. লোভাছড়া
খুব সকালে আম্বরখানা থেকে সিএনজি নিয়ে কানাই ঘাট। ভাড়া নিবে ৫০০-৭০০ (ওয়ান ওয়ে বলে নিবেন)। সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা। এরপর নৌকা নিয়ে লোভাছড়া চা-বাগান আর জাতীয় উদ্যান দেখতে যাবেন। নৌকা নিবে প্রায় ৬০০-৮০০টাকা। যেতে আসতে সময় লাগবে প্রায় ঘন্টা খানেক।
কানাইঘাটে ফিরে আপনি সোজা সিএনজি ঠিক করে চলে যাবেন সারিঘাট। সারিঘাট থেকে লালাখাল। উপরে লালাখাল যাওয়ার বিস্তারিত দেয়া আছে।
লালাখাল থেকে ফিরে জৈন্তা হয়ে চলে যাবেন জাফলং। সেনগ্রামপুঞ্জি ঝর্ণা দেখে, রেস্তোরায় খেয়ে দেয়ে বিকাল টা মেঘালয়ের পাহাড়ে ঢলতে দেখে আবার রাতের মধ্যে শহরে ফিরে ঢাকার বাস/ট্রেন ধরতে পারেন।
ফেরার পথে সময় আর তেল থাকলে নেমে জৈন্তা রাজবাড়ি টা দেখে নিতে পারেন।

**প্ল্যান তিনঃ ইন্ডিপেন্ডেন্ট বর্ডার হাইকিং
এই বিষয়ে বিস্তারিত কিছু বলার নাই। সাথে থাকবে নিজেদের সব প্রয়োজনীয় জিনিস। একদিক থেকে হাঁটা শুরু করবো। এরপর বর্ডার ধরে এগুতে থাকবো…
যেদিকে হবে রাইত, সেখানেই কাইত।

ঢাকা থেকে সিলেটঃ
ট্রেনঃ ঢাকা থেকে সিলেট এর রাতের ট্রেন কমলাপুর থেকে ছাড়ে রাত ১০টায়। সিলেট পৌঁছায় সকাল ৭টায়। ভাড়া ২৯৫ টাকা।
বাসঃ শ্যামলী,হানিফ, গ্রীন লাইন, সোহাগ, সাউদিয়া, এস আলম, এনা (ঘোড়াশাল-টঙ্গী রুট)। ভাড়া ৪৫০ টাকা।

হোটেলঃ সিলেট শহরে থাকার জন্য অনেকভালো মানের হোটেল আছে। শহরের নাইওরপুল এলাকায় হোটেল ফরচুন গার্ডেন (০৮২১-৭১৫৫৯০)।
জেল সড়কে হোটেল ডালাস (০৮২১-৭২০৯৪৫)। ভিআইপি সড়কে হোটেল হিলটাউন (০৮২১-৭১৮২৬৩)। লিঙ্ক রোডে হোটেল গার্ডেন ইন (০৮২১-৮১৪৫০৭)।
আম্বরখানায় হোটেল পলাশ (০৮২১-৭১৮৩০৯)। দরগা এলাকায় হোটেল দরগাগেইট (০৮২১-৭১৭০৬৬)। হোটেল উর্মি (০৮২১-৭১৪৫৬৩)।
জিন্দাবাজারে হোটেল মুন লাইট (০৮২১-৭১৪৮৫০)। তালতলায় গুলশান সেন্টার (০৮২১-৭১০০১৮) ইত্যাদি।
** জৈন্তাপুর ও তামাবিলে বেশ কিছু উচ্চমানের রিসোর্ট আছে যেমনঃ এই জায়গা গুলোতে থাকতে পারলে তাহলে আর কষ্ট করে সিলেট শহরে ফিরতে হবে না। আরামসে একদিন বিলাস বহুল ভাবে কাটিয়ে ঘুরফিরে চলে আসা যাবে। 
জৈন্তা হিল রিসোর্টঃ ওয়েব সাইট / ফোনঃ বাহার (০১১৯৩২১৮৯৯৯)
বিজিবি সম্মেলন কেন্দ্রেঃ সুন্দর, দামী আর জায়গা পাওয়া কষ্টকর। তাই বুকিং নিশ্চিত করে যাওয়া টা উত্তম। যোগাযোগঃ  ০১৭৬৯৬১৩০৭০ (মোজাম্মেল)
নলজুড়ি উপজেলা সরকারি ডাকবাংলোঃ পূর্ব অনুমতি সাপেক্ষে এইখানে থাকতে পারেন। সরকারি কর্মকর্তা/কর্মচারিদের জন্য প্রতিটি রুম ৫০০টাকা। আর সিভিলিয়ানদের জন্য ১৫০০টাকা। আমার থাকা এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর ডাকবাংলো। এখান থেকে তামাবিলের বিখ্যাত তিন ঝর্ণাই দেখা যায়।

খাবার রেস্তোরাঃ পানশি, পাঁচ ভাই জনপ্রিয় দুটি রেস্তোরা। এছাড়া আছে উন্ডাল সহ সব নামি-দামি খাবার দোকান। আমার ব্যক্তিগত পছন্দ ইশকনের নিরামিষ খাবার। ৬০ টাকায় পেট চুক্তি।
বিঃদ্রঃ
১. ঘুরতে যাওয়ার সময় চোখ কান বুজে দৌঁড়ানোটা বোকামী, তাই হাতে ভালো সময় নিয়ে ঘুরতে যাওয়া উচিৎ।
২. খুব ভোরে দিন শুরু করতে পারলে একদিনে পর্যাপ্ত সময় পাওয়া যায়।
৩. স্থানীয় মানুষদের সাথে সৌহার্দপূর্ণ আচরন করুন। ভাব-ভঙ্গি ভালো হলে বাংলাদেশ সাহায্য পাওয়ার সব চাইতে ভালো জায়গা।
৪. পরিবেশ নোংরা করবেন না। আপনার চিপস/বিস্কিট অ অন্যান্য পলি জাতীয় আবর্জনা সাথে করে নিয়ে আসুন।
৫. এই জায়গা গুলো ভালো মত কমম খরচে ঘুরার জন্য ৪-৫ জনের টীম সবচেয়ে আদর্শ।
৬. এখানে উল্লেখিত বিভিন্ন ভাড়া/দাম এর ব্যাপার টা মোটেও ফিক্সড কিছু না। পর্যটকদের চাপ বাড়লে এই দাম গুলো বেড়ে যায়। আবার ভিড় কম হলে কমে যায়। তাই এখানে সম্ভাব্য একটি সর্বোচ্চ-সর্বনিম্ন রেঞ্জ দেয়া হয়েছে। এইক্ষেত্রে সব সময় দামাদামি করে নেয়া টা বুদ্ধিমানের কাজ। আপনার কাছে সব কিছুর দাম হাঁকিয়েই বলবে কিন্তু। জোর গলায় দামাদামি করে নিবেন।

বঙ্গবন্ধু সাফারি পার্ক, গাজীপুর


শর্ট ডে ট্যুরঃ বঙ্গবন্ধু সাফারী পার্ক, গাজীপুর !!!চান্স পেয়ে আজকেই ঘুরে আসলাম বঙ্গবন্ধু সাফারী পার্ক থেকে। পার্কের কাজ ৬০% শেষ হয়েছে, পুরোটা শেষ হবে ২০১৬ নাগাদ। নেহায়েত খারাপ লাগল না। তবে সাফারী পার্কের মূল আকর্ষণ - সাফারী কার, সেটা এখনও চালু হয়নি তবে সপ্তাহখানেকের মধ্যেই হয়ে যাবে। বাঘ সিঙ্গি মামারা তাই আপাতত খাঁচায় আটক আছেন।ঠিক এখন জায়গাটার যেই চেহারা, সেটাকে ইনফরম্যাল একটা চিড়িয়াখানা বললেই ভাল হয়। তবে খুব নিরিবিলি, এই যা শান্তি। চুপচাপ দাঁড়িয়ে প্রাণীগুলোকে দেখা যায়। তবে বাঙ্গালীর খাসলত তো আর পাল্টায় না। পার্কে ঢোকার সময় গেটের দারোয়ান বলেছিলো, পিস্তল নিয়ে ঢুকলে ঢোকেন কিন্তু কোন খাবার টাবার নিয়ে ঢোকা যাবে না। তারপরও কুমিরের পুকুরে, লিজার্ডদের খাঁচায় জুস আর পানির বোতল, বিস্কিটের প্যাকেট দেখে অবাক হতে হয়েছে, কষ্ট পেয়েছি তার চেয়েও বেশি। এভিয়ারীটা জটিল জায়গা। আমাজানের ম্যাকাও পাখিটা টিভিতেই দেখতাম, এইবার সুযোগ হলো ছুয়ে দেখার। তবে ঠোঁটের ধার দেখে ঘাড়ে নেয়া হলো না। হোয়াইট নেক ঈগল দেখে ভালোই লাগল, আর পেলিক্যান পাখি বেশিই সুন্দর। পার্কে সাফারী হবে বেসিক্যালী তিন রকমের। টাইগার-লায়ন সাফারী তো আছে, আফ্রিকান সাফারী আছে যেটা হবে মূলত জিরাফ, জেব্রা, ওয়াইল্ডবিস্ট আর জলহস্তীর সাথে। একটা এশিয়ান সাফারীও আছে, সেটা চালু হয়নি। বলা হচ্ছে এটা এশিয়ার বৃহত্তম সাফারী পার্ক। কাগজে কলমে কথাটা ঠিক, তবে আকর্ষণ কেমন সেটা ফুল সুইং এ চালু হলেই বোঝাযাবে।

যারা যেতে চানঃ পার্কের অবস্থানটি হলো বাঘের বাজার, ময়মনসিংহ রোড, শ্রীপুর, গাজীপুর।এখানে যেতে হলে দেশের যেকোন প্রান্ত থেকে গাজীপুর চৌরাস্তায় আসতে হবে। চৌরাস্তা মাওনা বা ময়মনসিংহ গামী যেকোন বাস বা টেম্পোতে করে বাঘের বাজার নামতে হবে, ভাড়া নেবে ২০ টাকা এরপর সেখান থেকে শেয়ারড অটো বা ট্যাক্সি বা রিকশা ভ্যানে ২০ টাকা নিবে, পার্কের গেটে নামিয়ে দিবে। আর নিজেদের গাড়ী থাকলে তো কথাই নেই, টান দিয়ে চলে যান সরাসরি। ঢাকার মহাখালি বাসস্ট্যান্ড এর বিপরীত দিক থেকে "ক্রাউন ডিলাক্স-ডাউন টাউন", "প্রভাতী - বনশ্রী এর শ্রীপুর - বরমী-মাওনা" গামী বাসে উঠলে সরাসরি বাঘের বাজার নামিয়ে দিবে।

পার্কের টিকেটঃ
  • বয়স্কদের জন্যঃ ৫০ টাকা।
  • বাচ্চাদের জন্যঃ ৫০ টাকা। 
  • এভিয়ারীতে ঢুকতে আলাদা ১০ টাকার টিকেট লাগবে।
  •  
  • **সাফারী কার চালু হয়ে গেলে সেটার জন্য টিকেট পারহেড ১০০ টাকা।
বিঃ দ্রঃ পার্কে ঢুকেই মেজাজ প্রচন্ড খারাপ হয়ে যেতে পারে, বিশাল এলাকাজুড়ে বিভিন্ন পশুপাখির মূর্তি আর ছবি। মনে হবে শিশুপার্ক মার্কা জায়গা, তবে মূল আকর্ষণ ভেতরে।হ্যাপী ট্র্যাভেলিং !!!


২। Nizam Uddin

ঢাকা থেকে একদিনে ঘুরে আসতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক । ঢাকার অদূরে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বাঘের বাজার বাসস্ট্যান্ড থেকে অল্প দূরত্বে ৩৬৯০ একর জমির উপর এর অবস্থান । ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার বাসস্ট্যান্ড থেকে হাতের বামের রাস্তাটি ধরে সাফারি পার্ক বিশ মিনিটের পথ । বাসস্ট্যান্ড থেকে নিয়মিত ইজিবাইক যাওয়া-আসা করে যার জনপ্রতি ভাড়া বিশ টাকা । রাজেন্দ্রপুর চৌরাস্তা ও মাওনা চৌরাস্তার মধ্যবর্তী স্থানে বাঘের বাজারের অবস্থান । গাজীপুর চৌরাস্তা থেকে বাঘের বাজারের দূরত্ব বিশ কিলোমিটারের মত । আপনি গুলিস্থান থেকে ছেড়ে আসা শ্রীপুরগামী প্রভাতী বনশ্রী'র গাড়িতে উঠলে সরাসরি বাঘের বাজার নামতে পারবেন। মহাখালীর টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে ময়মনসিংহ গামী যেকোন গাড়িতে উঠলেও বাঘের বাজার বাসস্ট্যান্ড নামতে পারবেন । অথবা যেকোন গাড়িতে গাজীপুর চৌরাস্তা (চান্দনা চৌরাস্তা) নামলে বাঘের বাজার গামী অনেক গাড়ি পাবেন। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য ৫০ টাকা, দশ বছরের কমবয়সীদের জন্য ২০ টাকা। পিকনিক বা অন্য কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নম্বরে - ০১৭৯০০৮৩৭০০।
চৌরাস্তা থেকে বাস বা টেম্পো যাই হোক ভাড়া নেবে ২০ টাকা

 
৩। Raw Hasan‎
 
সাফারি পার্ক ভ্রমন এবং টিপস
----------------------------

আমি মূলত আর্মচেয়ার ট্রাভেলার। নিজের খুপড়ি ছেড়ে খুব একটা বের হইনা রাস্তার যানজট-গরম-বাসের পিছনে ছুটাছুটি-ভিতরে ঢুইকা চ্যাপ্টা হওয়া ইত্যাদি কারনে। অলসের ধারি যাকে বলে। বিয়ের পর বউকে নিয়েও কোথাও যাই নি। এইবার ১লা বৈশাখের দিন ঘ্যানঘানানি শুনতে শুনতে ভাবলাম কাছে কোথাও যাই। তাই গেলাম নতুন জিনিস সাফারি পার্ক দেখতে। বের হয়ে পড়লাম আল্লাহর নাম নিয়ে ৬ মাসের পুত্র আরিজ সমেত। সাথে পাশের বাসার ২টা জমজ বাচ্চা।

গিয়ে মনে হলো - বাহ্! একটা কামের কাম হইছে! এই রকমের জিনিস যদি সরকার আরো কয়টা বানাইয়া দেয়, তাইলে সুন্দরবনটা মানুষের আত্যাচার থেকে বাঁচে। কি সুন্দর বাঘ দেখা যায় বনের মধ্যে! সিংহ জিরাফ সব আছে। আর মানুষে যত খুশি প্যাকেট বোতল ফালাইয়া যাক কোন সমস্যা নাই। এসি বাসের মধ্যে বসে ঘুরে ঘুরে দেখা যায়। মাইক দিয়ে আবার বলেও দেয় কোনটা কোন প্রানী, কোন দিকে তাকালে দেখা যাবে। যাইতেও কোন কষ্ট নাই। বউ-বাচ্চা (৩ মাসের হইলেও অসুবিধা নাই) সব নিয়া একসাথে যাওয়া যায়। আমি তো রীতিমতো মুগ্ধ! এইবার বুঝতে পারলাম, মানুষে প্লাষ্টিকের খালি বোতল-প্যাকেট ইত্যাদি ফালায় বলে যারা ভ্রমনকারীদের দোষ দেয়, তারা না জেনে দেয়। এই দোষ সম্পূর্ণ সরকারের। সরকার যদি এই রকমের সাফারি পার্ক আর কয়টা কইরা দিত, কে যাইতো ঐসব জায়গায়! সুন্দরবনে গিয়া বাঘ দেখছে কেই আমি আজো শুনি নাই কারো মুখ থেকে। বেহুদাই কষ্ট করতে ঐখানে যাবে কে যদি এমন আর কয়েকটা সাফারি পার্ক থাকে!

সবাইকে উৎসাহ দিচ্ছি, ভ্রমনে যেত চান, সাফারি পার্ক যান। বউ-বাচ্চা সব সহ। আর যেতে যাতে কোন কষ্ট না হয়, সে জন্য কিছু টিপস শেয়ার করছিঃ

১. অবশ্যই একটা করে ছাতা নিয়ে যাবেন পার হেড। আপনাকে প্রথমে মেইন গেইট দিয়ে ঢুকার লাইন দিতে হবে। গেইটে এসে গাড়ি দিয়ে নেমেই মনে করবেন না যে ফট করে ভিতরে ঢুকে যাবেন। ২০০ গজ পিছনে গিয়ে গুতোগুতি করে আগে টিকেট নিতে হবে। প্রতি টিকেট ৫০ টাকা। ৫ বছরের কারো জন্য কোন টিকেট লাগবে না। টিকেট নিয়ে লাইন ধরে ভিতরে ঢুকতে হবে।

২. ভিতরে ঢুকার পরেই মনে করবেন না যে সামনেই বাঘের খাঁচা দেখতে পাবেন। গেট দিয়ে ঢুকে ৫০০ গজের মত গেলে আরেকটা গেইট আছে। ওটার নাম "কোর সাফারি পার্ক"। ঐ গেটের বিতরে সব বাঘ-ভাল্লুক আছে। ওখানে ঢুকার জন্য আরেকটা লাইন আছে। সেই লাইনে আবার বাঁশ দেয়া। তাই মনে করবেন না যে পড়ে এসে আগে ঢুকে পড়বেন! কোন চান্স নাই। বাঁশের মধ্য দিয়ে লাইন দিয়ে গেইট দিয়ে ভিতরে ঢুকতে হবে। এই গেইটে পাড়া দিলেই দেখবেন টিকেট নিয়ে কয়েকজন দাঁড়ানো। এইখানে আবার টিকেট কাটতে হবে। পার হেড ৫০ টাকা। ৫ বছরের নীচে কারো টিকেট এইখানেও লাগবে না।

৩. টিকেট নিয়ে এইবার সামনে তাকেলেই বুঝবেন এতক্ষণ গেইটের বাইরে থেকে আপনি লাইনের লেজটা দেখতে পাচ্ছিলেন। সামনেরটা শরীর সহ মাথা। এইখানেও বাঁশ দেয়া। নো ওভার টেকিং! মিনিমান ঘণ্টা দেড়েক লাইনে দাঁড়ানোর জন্য মানষিক প্রস্তুতি নিয়ে যাবেন। এই লাইনের সামনে একটা করে এসি অথবা নন এসি বাস অথবা একটা ছোট পিকআপ (হাইলাক্স) এসে থামলে সেগুলোতে উঠে পড়তে হবে। বসার সীট পাবেন নিশ্চিত। দাঁড়ানো প্যাসেঞ্জার নেয়া এদের নিষেধ। সার্ভিস ভালো রাখার জন্য।

৪. বাসে যদি উঠে থাকেন, সেটা ভরা মাত্রই চলতে শুরু করবে। আর সাথে সাথে একটা মাইক আপনার কানের উপরে বিকট স্বরে স্বাগত জানাবে। যদি সম্ভব হয় এয়ার প্লাগ নিয়ে যাবেন আগে থেকে। নয়ত কানে সামান্য সমস্যা হতে পারে যদি আপনি দৈবক্রমে বাসের পিছনের সীটে পড়ে যান।

৫. বাস চলবে আর একটু পর পর থামবে। কানের উপর মাইক আপনাকে সবসময় জানিয়ে দিবে কোন দিকে তাকালে কি দেখা যাবে। "ডানে তাকান - গাছের উপর ভাল্লুক" "বায়ে তাকান - সাদা সিংহ; দেখা শেষ হইছে? এত সুন্দর দেখাই তাও নাকি আপনারা কিছু দেখেন না। খালি ড্রাইভারের দোষ" "কেউ গাড়ির গ্লাস খুলবেন না; নামতে চাইলে বলেন নামাইয়া দিব"।

৬. ঠিক দশ মিনিটের মধ্যে আপনার সাফারি শেষ হবে। আপনি যেখান থেকে উঠেছেন ঠিক সেখানে নামিয়ে দিবে। নেমে গেট ইত্যাদি পার হয়ে বাইরে চলে আসতে পারবেন। এবার আর লাইন ধরতে হবে না। কোন টিকেটও লাগবে না। ৫ বছরের বেশি বয়স হলেও না।

৭. গেট থেকে বের হয়ে ডানদিকে গেলে আরেকটা ঢোকার গেইট আছে। ওটা দিয়ে ঢুকতে টাকা লাগবে না। ভিতরে ঢুকলে নেটের ঘর বানানো আছে। ওখানে ঢুকতে টিকেট লাগবে। ১০ টাকা পার গেড। ৫ বছরের নীচে টাকা লাগবে না। নেটের ঘরে ঢুকলে অনেক সুন্দর সুন্দর পাখি আছে। বড় বড় নীল রঙের পাখি। অনেক কিউট! আপনি এখানে পাখির সাথে ছবি তুলতে পারবেন। কেউ কিছু বলবে না। মাথার উপরেও পাখি। দেখতে ভুলবেন না।

৮. ঘর থেকে বের হলে সামনে গেলে শিশু পার্ক। এখানে শিশুরা খেলতে পারবে। কোন টাকা লাগবে না।

৯. আরেকটু সামনে গেলে আরেকটা নেটের ঘর। ওর ভিতরে প্রজাপতি আছে। বাসা থেকে দুরবীন নিয়ে যাবেন। তাহলে সুন্দর করে দেখতে পারবেন।

১০. আরো সামনে গেলে "প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র"। ওখান থেকে মনে হয় প্রকৃতি পর্যবেক্ষণ করা যায়। কিন্তু আমরা পর্যবেক্ষণ করতে পারিনি। ওটা দিয়ে ঢোকার গেইট বন্ধ ছিল। টিকেট কাটলে খুলে দিবে এমন কোন সিস্টেমও দেখিনি।

১১. পাশই ক্যাকটাসের ঘর। ওখানে মনে হয় ক্যাকটাস দেখা যায়। আমাদের এনার্জি কম ছিল। তাই উঁকি দিতে পারিনি কাছে গিয়ে। আপনারা অবশ্যই দেখে নেবেন। সামনে কুমিরের খাঁচাও আছে। অবশ্যই দেখবেন। সুন্দরবনেও কিন্তু কুমির দেখতে পারবেন না।

১২. এবার গেট দিয়ে বাইরে এসে দেখবেন অনেক বাঘ-ভাল্লুক-হাতি-কুমিরের মুর্তি আছে। ওগুলোর সাথে হেলান দিয়ে অনেক অনেক ছবি তুলতে পারবেন। কেউ কিছু বলবে না। ডানদিকে গেলে মনে হয় আরো কিছু দেখার আছে। অবশ্যই খোঁজ নিবেন।

১৩. ঘুরাঘুরি শেষ হলে বাইরে চলে আসবেন সর্বপ্রথমে যেই গেইট দিয়ে ঢুকেছিলেন সেই গেইট দিয়ে।

১৪. প্রথমে যে বলেছিলাম ছাতা নিতে মনে আছে? তার কারন ভিতরে অনেক উদ্ভিদ আছে, কিন্তু কোন গাছ নাই। তাই কোন ছায়া নাই। যতক্ষণ লাইনে থাকবেন বা ঘুরাঘুরি করবেন কোথাও ছায়া পাবেন না। কাজেই ছাতা নিতে ভুলবেন না। আর সাথে পাটি/মাদুর ইত্যাদি কিছু একটা অবশ্যই নিবেন। আপনি ভিতরে বসার মত অনেক মাটি পাবেন, কিন্তু কোথাও কোন ঘাস পাবেন না - সব বালি। কাজেই অধৈর্য্য/পা ব্যাথা ইত্যাদি জনিত কারনে বসতে চাইলেও বসতে পারবেন না যদি মাদুর না থাকে।

১৫. ফ্লাক্সে করে ঠাণ্ডা পানি নিবেন বেশি করে। ভিতরে কোথাও পানি দেখি নাই। লেক আছে, কিন্তু সেগুলো খাওয়ার পানি না।

১৬. মেইন রোড থেকে পার্কে ঢুকতে একটা চিপা রাস্তা আছে। ওখানে গুতাগুতি করে সবাইকে ঢুকতে হয়। অনেক জ্যাম হয়। তাই ধৈর্য্য ধরে বসে থাকবেন। ড্রাইভারদের গালাগালি করবেন না। বেশি করে ঠাণ্ডা পানি খাবেন।

১৭. গলিতে ঢুকার জায়গা ছেড়ে সামনে চলে গেলে একটা সুন্দর নামের রিসোর্ট+রেস্টুরেন্ট আছে। এখানে ঢুকলে গলার উপরের বাকি অংশ কেটে রেখে দেবে। উর্দ্ধাংশ ফেরত নিয়ে আসতে চাইলে ওটা থেকে আরো ২-৩ কিলো সামনে গেলে আরেকটা রেস্টুরেন্ট হয়েছে দেখলাম। ভালই মনে হয়েছে। চেক করে দেখতে পারেন। এসিও আছে ওখানে।

১৮. আরো কিছু জানতে চাইলে এইখানে মন্তব্য লিখতে পারেন। আমরা যেই পর্যন্ত গেছি আপনার প্রশ্ন তার মধ্যে থাকলে অবশ্যই উত্তর দেব।

অ.ট. বাসায় এসে আরিজের মাকে বলালাম, দারুন ঘুরাঘুরি হলো। খুব মজা। আগামীকাল চলো চিরিয়াখানা যাই। সবটা ঘুরে দেখতে হবে। কিন্তু সে রাজি না। তার ছেলের নাকি একদিনেই এক কেজি ওজন কমছে। আর কমাতে রাজি না। তাই আপাতত ২-৩ বছর আর কোন ভ্রমনে যেতে রাজি না। কোন মতেই না!

বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০১৪

পর্যটনের নতুন সম্ভাবনা ‘সোসং’ ও ‘কোয়াসং’

নাইক্ষ্যংছড়ি
পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলায় অনাবিষ্কৃত এবং লোকচক্ষুর আড়ালে থাকা দুটি ঝর্ণা আবিষ্কৃত হয়েছে। এসব ঝর্ণা দেখলে সৌন্দর্যপিপাসুরা মুগ্ধ হবেন এ কথা নিশ্চিত করেই বলা যায়।
মনোমুগ্ধকর এ দুটি ঝর্ণার সংবাদ পেয়ে অনেকে ছুটে যাচ্ছেন পাহাড় ঘেরা নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়িতে। এ দুটি ঝর্ণা অনেকের কাছেই অপরিচিত।
ঝর্না দুটির মধ্যে একটির উচ্চতা প্রায় ১৫০ ফুট ও অপরটি ২০ ফুট। উচু খাড়া পাহাড় হতে ঝর্ণার পানি শো শো শব্দ করে নিচের দিকে পতিত হচ্ছে। অসংখ্য প্রজাতির গাছপালা আর জঙ্গলে ঝর্নার চারপাশ আচ্ছাদিত হয়ে আছে। সেগুলো যেন সবুজের সমারোহ। সেই সাথে পাখির কিচির-মিচির বনের নিস্তব্ধতাকে জাগিয়ে রাখে সারাক্ষণ।
ঝর্না দুটির পাশ দিয়ে রয়েছে অন্ধকারাচ্ছন্ন সুড়ঙ্গ। গভীর বন ও তেমন প্রচারণা না থাকায় এ স্থানটিতে স্থানীয় জনগণ ও পর্যটকদের খুব বেশি আনাগুনা থাকে না। নাইক্ষ্যংছড়ি গয়াল ফার্ম কিংবা মধ্যম চাকপাড়া হতে ঝর্নায় যাওয়ার একমাত্র উপায় পায়ে হাটা। যাওয়ার পথে কোন ভয় নেই।
ঝর্না দুটি দেখতে যাওয়া কলেজ পড়ুয়া ছাত্র মানস মহাজন নিলু এ প্রতিবেদককে জানান, পাহাড়ী অঞ্চলের সৌন্দর্য্যরে পাশাপাশি ঝর্ণা দুটি তাদের মুগ্ধ করেছে। তারা প্রথমে ঝর্না দুটির কথা বিশ্বাস না করলেও স্বচোক্ষে দেখার পর বিভিন্ন যোগাযোগ মাধ্যমে অনেককে পর্যটনের সম্ভাবনাময়ী ঝর্নায় ঘুরতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়াও সোমবার এ প্রতিবেদক উল্লেখিত ঝর্না দুটি পরিদর্শন করেন।
    
নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঝর্না অবলোকন করেই ফিরে আসবেননা কিন্তু; এখানে রয়েছে পার্বত্য তিন জেলার মধ্যেকার সুদৈর্ঘ্য ঝুলন্ত সেতু (উপবন পর্যটন লেক)। পাহাড়ী কৃত্রিম বাধঁ (লেক) এর মাঝখান দিয়ে উপজেলা প্রশাসনের তৈরী করা ঝুলন্ত সেতু আর সবুজের সমারোহ নিসন্দেহে আপনার হৃদয় মন ছুয়ে যাবে। এখানে প্রকৃতির মাঝে নিজেকে উজাড় করে দিয়ে সময় কাটাতে পারেন।
ইতিমধ্যেই এ উপবন পর্যটন কেন্দ্রে দেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেকে ঘুরে গেছেন। আবার চলচিত্র ও টেলিফিল্মও তৈরী হয়েছে অকৃত্রিম সৌন্দর্য্যের লীলাভূমি উপবন পর্যটন লেকে।
এছাড়াও নাইক্ষ্যংছড়িতে রয়েছে দেশের বৃহত্তর গয়াল প্রজনন খামার। যেখানে পাহাড়ী গরু, ছাগল, মোরগ, হরিণ সংরক্ষণ ও প্রজনন করার প্রকল্প রয়েছে। এর বাইরে যদি হাতে অতিরিক্ত সময় থাকে তা হলে আশারতলী গ্রামে চা বাগান, দ্বিতীয় মালেশিয়া শহর হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া বাইশারীর বৃহত্তর রাবার শিল্প এবং রামু উপজেলা হয়ে নাইক্ষ্যংছড়ি সীমান্তের বুক চিরে চলে যাওয়া সাড়ে তিনশ বছরের ঐতিহ্য ধারণ করা ঐতিহাসিক শাহ সুজা সড়ক যা আপনার ভ্রমনে নতুন মাত্র যোগ করবে। আর দেরি কেন সময় পেলেই ঘুরে আসুন নাইক্ষ্যংছড়ি পর্যটন স্পট গুলো।

যেভাবে যাবেন:
বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে বাসে করে কক্সবাজার জেলার রামু উপজেলা সদরের বাইপাস অথবা রামু চৌমুহনী নামতে হবে। সেখান থেকে অটো সিএনজি, মাইক্রো কিংবা চাঁদের গাড়ি করে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর। তারপর স্থানীয় কারো সহযোগিতা নিয়ে রিক্সা যোগে নাইক্ষ্যংছড়ি গয়াল ফার্ম (গয়াল প্রজনন খামার) এর উপর দিয়ে প্রায় ১কি:মি পায়ে হেটে অথবা মধ্যম চাকপাড়ার মাঝখান দিয়ে প্রায় ৩কি:মি পায়ে হেটে গন্তব্য স্থল জারুলিয়াছড়ি চাকমাঘোনা এলাকায় সোসং ও কোয়াসং ঝর্ণায় চলে যেতে পারেন।

থাকার ব্যবস্থা:
পর্যটকদের থাকার জন্য নাইক্ষ্যংছড়িতে পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন একটি বিশ্রামাগার (রেষ্ট হাউস) রয়েছে। এছাড়াও নাইক্ষ্যংছড়ি বাজারে রাত্রী যাপনের জন্য রয়েছে হোটেল।

খাওয়ার ব্যবস্থা:
ভ্রমনে বের হলে অধিকাংশ মানুষই খাওয়া দাওয়ার কথা ভুলে যায়। তারপরও দিন শেষে কিছু একটা পেটে দিতে হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ সম্মুখে ভাই ভাই রেষ্টুরেন্ট আল আমিন রেষ্টুরেন্ট সহ অসংখ্য ছোট খাবার দোকান রয়েছে।
এসব হোটেলে প্রতি বেলায় জনপ্রতি খেতে ১৫০/২০০টাকার মত খরচ হয়। তবে তরতাজা মাছ, মাংস, সবজি পাওয়া যায় এসব হোটেলে। ফরমালিন যাতীয় কোন দ্রব্য এখানে নেই বললেই চলে। খাওয়ার খরচ একটু কমাতে হলে যেতে হবে অন্যান্য ছোট হোটেলে।

আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)। ০৬ আগস্ট ২০১৪


ঘোরাফেরা নদী খালের বরিশালে

পদ্মা-মেঘনা পাড়ি দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে কীর্ত্তনখোলা নদীর পাড়ে বরিশাল। সুন্দর প্রাকৃতিক পরিবেশে বরিশালের গ্রামগঞ্জে বেড়াতে যেতে পারেন বছরের যেকোনো সময়। ঢাকা থেকে নৌ বা সড়কপথে বরিশাল যাওয়া এক আনন্দময় অভিজ্ঞতা
নৌপথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, হুলারহাটের পথে যাতায়াতব্যবস্থা আরামদায়ক। থাকা বা রাতযাপনের জন্য প্রত্যেক জেলা শহরেই সরকারিভাবে সার্কিট হাউস, ডাকবাংলো, আবাসিক হোটেল ও কুয়াকাটায় পর্যটন করপোরেশনের মোটেল আছে।
বরিশালের ওপর দিয়ে মেঘনা, তেঁতুলিয়া, সন্ধ্যা, বিশখালী, আড়িয়াল খাঁ, বলেশ্বর, সুগন্ধা নদী বয়ে গেছে। কির্ত্তনখোলা নদীর পাড়ের সুন্দর শহর বরিশাল। পড়ন্ত বিকালে কির্ত্তনখোলায় নৌবিহারে যেতে পারেন। বরিশাল শহর ঘুরে বেড়াতে পারেন হেঁটে কিংবা রিকশায় চড়ে। শহরেই রয়েছে ঐতিহ্যবাহী অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। শহরের মাঝখানে বিবির পুকুর, জিলা স্কুলের পাশে পরেশ সাগর, অশ্বিনীকুমার টাউন হল, নতুল্লাবাদে চারণ কবি মুকুন্দ দাসের কালী মন্দির, হাসপাতাল রোডে শংকর মঠ, অক্সফোর্ড মিশন গির্জা, বেলপার্ক, লিচুশাহ (র.)-র মাজার।
Barisal
বরিশাল শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে মাধবপাশার দুর্গাসাগর দীঘি। এখান থেকে কাছেই চাখারে শেরেবাংলার গ্রামের বাড়ি ও জাদুঘর। জাদুঘরে শেরেবাংলার ব্যবহূত আসবাব, পোশাক ইত্যাদি দেখতে পাবেন। উজিরপুর উপজেলায় গুটিয়ার টাঙ্গুরিয়া গ্রামে অপূর্ব স্থাপনায় তৈরি বায়তুল
আমান জামে মসজিদ ও ঈদগা ময়দান। বরিশাল-মাওয়া সড়কে দোয়ারিকা-শিকারপুর নদীতে সেতু। কির্ত্তনখোলার অন্য পাড়ে লামছড়ি গ্রামে দার্শনিক আরজ আলী মাতুব্বরের বাড়ি ও লাইব্রেরি। কির্ত্তনখোলা সেতু পার হয়ে সড়ক চলে গেছে পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা আবার ভোলার দিকে।
পনেরো শতকের শেষের দিকে নির্মিত গৌরনদীর কসবায় আল্লার মসজিদ। নয় গম্বুজবিশিষ্ট মসজিদের চারদিকে গোলাকৃতির মিনার দেখতে পাবেন। মসজিদের উত্তর দিকে হযরত দূত মল্লিকের মাজার।
লোহালিয়া নদীর কাছে পটুয়াখালী। পটুয়াখালী সুন্দর শহর। বঙ্গোপসাগরের তীরবর্তী জেলা। সাগরকন্যা পটুয়াখালী জেলার অন্তর্গত কুয়াকাটা বিশ্বের বিরল সমুদ্রসৈকতগুলোর অন্যতম। এখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাবেন। রাখাইন সম্প্রদায় এ এলাকার আদি বাসিন্দা। এখানে রাখাইনদের প্যাগোডা (বৌদ্ধ মন্দির) ও ব্রোঞ্জের বুদ্ধমূর্তি আছে। কিছু দিন আগে এখান থেকে বণিক চাঁদ সওদাগরের কথিত হাজার বছরের পুরনো নৌকা উদ্ধার করা হয়। এছাড়া ২০০ বছরের পুরনো একটা কুয়া রয়েছে। পর্যটকদের জন্য এটি একটি সুন্দর সমুদ্রসৈকত।
পটুয়াখালীর উল্লেখযোগ্য প্রাচীন কীর্তি মির্জাগঞ্জের মজিদবাড়ীয়ার মসজিদ। এ মসজিদ দিল্লির ফিরোজ শাহী স্থাপত্যের কথা মনে করিয়ে দেয়। বাউফলের কালাইয়া বন্দরে কমলা রানীর দীঘি রয়েছে। বাকলা ও চন্দ্রদ্বীপের রাজা কৃষ্ণ বল্লভের রানী কমলা দেবী এ বিশাল দীঘিটি খনন করান।
পটুয়াখালীর দুমকিতে রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়। সাগড়পাড়ে পটুয়াখালী জেলার খেপুপাড়া স্বাস্থ্যকর স্থান। এখানে কিছুদিন আগে এশিয়ার বৃহত্তম বীজ গবেষণাগারের উদ্বোবন করা হয়। এছাড়া বরগুনা জেলার পাথরঘাাটা একটি প্রসিদ্ধ স্থান। ভোলা একটি দ্বীপ জেলা। চারদিক চর এলাকা। ভোলা থেকে লঞ্চে বা ট্রলারে চর মোনতাজ, চর কুকরি মুকরি, ঢালিচর, চর নিজাম ও সাকুটিয়ায় যাওয়া যায়। ভোলার মনপুরা উল্লোখযোগ্য পর্যটন এলাকা।
এসব চরে অসংখ্য মহিষের পাল দেখতে পাবেন। মহিষের দুধ ও দই এখানে খুব বিখ্যাত। ভোলা জেলার ওপর দিয়ে মেঘনা, তেঁতুলিয়া, শাহবাজপুর ও বোয়ালিয়া নদী রয়ে গেছে। ভোলা শহরে অনেক পুরনো বাড়িঘর ও উপাসনালয় রয়েছে। পিরোজপুরের রাবেয়কাঠিতে বারো ভূঁইয়াদের আমলের রাজা রুদ্র নারায়ণ রায়ের রাজবাড়ী। স্বরূপকাঠিতে নারকেল, সুপারি, পেয়ারার বাগান রয়েছে। সুন্দরবন এখান থেকে কাছে। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ধানসিড়ি নদী ঝালকাঠির গাবখানের বাঁকে অবস্থিত। গাবখান নদীতে সেতু নির্মাণ করা হয়েছে।
গাবখান বাংলাদেশর একটি অন্যতম নামকরা চ্যানেল। এছাড়া সুগন্ধা ও বিশখালী নদী বয়ে গেছে ঝালকাঠি জেলার ওপর দিয়ে। এখানকার অন্যতম আকর্ষণ কীর্তিপাশার জমিদারবাড়ি। ঝালকাঠি গামছার জন্যও বিখ্যাত। এ শহরে সিটি পার্কে ঘুরে মুগ্ধ হবেন।
SOURCE LINK 

শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

বেড়াতে যেতে পারেন অপরূপ টেকনাফ

উঁচু-নিচু ছোট-বড় পাহাড়ের মধ্য দিয়ে আঁকাবাঁকা রাস্তা। দুপাশে সবুজের সমারোহ। রাস্তার পূর্ব পাশে বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নাফ নদী। নদীতে সারি-সারি নৌকায় পাল তুলে জেলেরা মাছ ধরছে। হিমেল বাতাসে উড়ছে নৌকার পাল। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে যেতে হবে দেশের সর্বদক্ষিণ সীমান্ত শহর টেকনাফে।
গেম রিজার্ভ : টেকনাফ গেম রিজার্ভ বাংলাদেশের একমাত্র গেম রিজার্ভ বন। এটি ১১ হাজার ৬১৫ হেক্টর এলাকাজুড়ে বিস্তৃত। বাংলাদেশে হাতেগোনা যে কটি স্থানে বন্যহাতির দেখা মেলে তার মধ্যে এটি অন্যতম। বন্য এশীয় হাতির অভয়ারণ্য হিসেবে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় গেম রিজার্ভ। এখানে উঁচু পাহাড় আর বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে বিশাল গর্জন বন। এছাড়া প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন হিসেবে শোভিত হচ্ছে তৈঙ্গাচূড়া। কক্সবাজার শহর থেকে ৮৮ কিলোমিটার দক্ষিণে টেকনাফের দমদমিয়া এলাকায় মুছনী গ্রামে অবস্থিত গেম রিজার্ভ। নানা ধরনের বন্য পশুপাখি, গাছপালা, ফল-ফুলসহ প্রাকৃতিক সৌন্দর্য এখানে উপভোগ করতে পারবেন।
তৈঙ্গাচূড়া : গেম রিজার্ভের অন্যতম আকর্ষণ হল তৈঙ্গাচূড়া। এ চূড়া অত্যন্ত খাড়া প্রকৃতির। এটি এক হাজার ফুট উচ্চতাবিশিষ্ট। এখান থেকে বঙ্গোপসাগর, নাফ নদী, মিয়ানমার সীমানার পাহাড় শ্রেণী এবং গেম রিজার্ভের চিত্র উপভোগ করা যাবে।
কুদুমগুহা : গেম রিজার্ভের অভ্যন্তরে রইক্ষ্যং এলাকায় কুদুমগুহার অবস্থান। এটি বাংলাদেশের একমাত্র বালু-মাটির গুহা। কুদুমগুহায় প্রচুর বাদুড় বাস করে। তাই এটিকে বাদুড় গুহা বলেও অভিহিত করা হয়। কুদুমগুহায় দুই প্রজাতির বাদুড় ছাড়াও ৪ প্রজাতির শামুক, তিন প্রজাতির মাকড়সাসহ বিভিন্ন ধরনের বিচিত্র প্রাণীদের বসবাস রয়েছে। দুর্গম পাহাড় অতিক্রম করে এই গুহায় যেতে হয়।
রোমাঞ্চকর এ ভ্রমণে পথ পাড়ি দিলে অবশ্যই বনপ্রহরী সঙ্গে নিতে হবে।
চাকমা গ্রাম : কুদুমগুহার পাশেই একটি গ্রামে চাকমা সমপ্রদায়ের বসবাস। উপজাতিদের জীবনবৈচিত্র্য নিজ চোখে দেখতে যেতে পারেন গ্রামটিতে। তবে এ জন্য অবশ্যই আপনাকে কোনও গাইড কিংবা কোনও চাকমা উপজাতির সহায়তা নিতে হবে।
নেচার পার্ক : নেচার পার্কের অবস্থান টেকনাফ শহর থেকে প্রায় নয় কিলোমিটার উত্তরে। এই পার্কটিতে কয়েক হাজার শতবর্ষী গর্জনগাছ রয়েছে। বিশাল এই বনের ভেতর হাঁটার জন্য রয়েছে তিনটি রাস্তা। এসব রাস্তায় পর্যটকদের বিশ্রাম নেওয়ার জন্য মোড়ে-মোড়ে সাজিয়ে রাখা হয়েছে বিশ্রামাগার।
এখানে টাওয়ারে বসে হাতি, হরিণ, বানরসহ বিভিন্ন পশুপাখির ডাক শুনতে পারবে। পাহাড়ের চূড়ায় তৈরি করা চৌকিতে বসে পুরো বনের চিত্র, নাফ নদী ও মিয়ানমারের আরাকান সীমান্তের দৃশ্য মনভরে উপভোগ করা যাবে।
যেভাবে যাবেন : ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বিমান অথবা বাসে যাওয়া যাবে। কক্সবাজার থেকে ননস্টপ টেকনাফগামী বাসে চড়ে যেতে পারবেন টেকনাফে।
By on

বুধবার, ১৬ জুলাই, ২০১৪

সৌন্দর্যের বেলাভূমি টেকনাফ

পাহাড়ের পাদদেশে সমতল, সেই সমতলের কানায় কানায় পূর্ণ জনপদ, আর জনপদকে এক পাশ হতে এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে রেখেছে একটি নদী। তার এ অটুট বন্ধন কখনও ছুটে যাবার নয়। এ নদী যুগ যুগ ধরে সে সভ্যতার বিকাশে সাক্ষী হয়ে আছে।

যে নদীর কলকল জল নিয়মিতই সে জনপদের কথা বর্ণনা দেয়। মানুষের সকল হর্ষ-বিষাদ নিয়ে সে নদী প্রতি মূহূর্তে ডুব দেয় অদূরে গর্ব ভরে প্রবাহিত সাগড়ে। পাহাড়ের গায়ে আঁচর কেটে বেড়ে ওঠা এ জনপদের সকল দু:খ-বেদোনা যেন নদীটি ধুয়ে নিয়ে সাগড়ে ফেলে আসে। আর সাগড় থেকে নিয়ে আসে বেঁচে থাকার অনেক উপকরণ। নদী মাতৃক বাংলাদেশের একেবারের শেষ অঞ্চলটির বর্ণনা করলে এমন কথাই বলবেন ভাবুক মন। রুপকথার দেশের গল্প শোনালেও সত্যি সত্যি এমন ভূমি আপনাকে নেমন্তন করছে আমাদেরই দেশে। নাম তার টেকনাফ। টেকনাফ বাংলাদেশের সর্ব দক্ষিনের ভূমি, বাংলাদেশ যেন টেকনাফ দিয়ে নেমে যাচ্ছে বঙ্গপোসাগড়ে। দেশের আর সব স্থান হতে টেকনাফ অনেকটা আলাদা, অনেক বৈচিত্রতাপূর্ণ সে কথা আমি বৈকি অনেকেই হয়ত: জানেনা। আমার দেখার সৌভাগ্য হয়েছিল সোনালী বাংলাদেশের এ দক্ষিণা বিন্দু টেকনাফ কে। এইত গত মাসের কথা। ভ্রমন পিপাসুদের মন তৃষ্ণার্ত। কোথাও বেড়িয়ে আসার আকাঙ্খা যেন মৌলিক চাহিদায় রুপান্তরিত হয়ে থাকে। পিকনিকে যাবার অতি উত্তম সময়টুকু পার করছি। তাই আমার মন ও খাঁচা বন্দি পাখির ন্যায় ছটফট করছে। যথারীতি অফিসে এলাম। হাজিরা খাতায় সাইন করতে করতেই সুখবরটি পেলাম। মনে হল বিধাতা আমরা উড়– উড়– মনকে প্রসন্নতা দানে এ উপহার তুলে দিচ্ছেন। অফিস থেকে আগামী বৃহস্পতি বার ভ্রমনে বেরুচ্ছি আমরা। পুলকিত মন যখন জানলো ছুটি সহ মোট তিন দিনের জন্য আমরা যাচ্ছি সেন্ট মার্টিনে, তখন বাঁধভাঙ্গা হাসি আমার মুখে লেগেই আছে। চললাম আমরা দারুচিনি দ্বীপের দেশ পানে। অফিস থেকেই বাস, মাইক্রো নেয়া। তবে ঢাকা ছাড়তে একটু দেরী হয়ে গেল। তাই চট্টগ্রামে পৌঁছুতেই সকালের সোনারোদ এসে লাগল চোখে-মুখে। আমরা ক্লান্ত, তাই যাত্রা বিরতি। পেট চো চো করছে সবার। জি. ই.সি.র মোড়ে নেমে খাবার খেলাম। আর দেরী নয় আবার ৬ ঘন্টার পথ। এ জার্নি বাই বাস। তবে আমার বেলায় জার্নী বাই মাইক্রো। ঠিক বিকেলে যেয়ে পৌঁছলাম কক্সবাজারের কলাতলীতে। সবাই হোটেলে কে কোন রুমে যেয়ে ফ্রেস হবে এ নিয়ে ব্যস্ত আমি তখন বিশ্বের সর্ববৃহত সমুদ্র সৈকতে পাখা মেলে উড়ছি। দূর সমুদ্র হতে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এর হাতছানি আমাকে ব্যকুল করছিল বারবার। রাত পোহাতেই আমরা আবার পথ চলছি। সেন্ট মার্টিন যেতে হলে টেকনাফ যেতে হবে। সেখানেই নাফ নদীতে নোঙ্গর পেতে দাড়িয়ে আছে কেয়ারী সিন্দবাদ। আমরা আবার রওনা দিলাম। যত দক্ষিণে যাওয়া যায়। এলো মেলো পাহাড়ী পথ। নাইক্ষ্যংছড়ির বন গ্রামের ভেতর পাহাড়ী আঁকা বাঁকা পথ। মনে পড়ে খবরের কাগজে পড়েছিলাম এ অঞ্চল হতে প্রায়ই পর্যটকগণ অদৃশ্য হয়ে যায়। পুরো এলাকাটি উখিয়া জেলার অর্ন্তগত। সকাল ১০টায় পৌছলাম আমরা টেকনাফে। কিন্তু ঘটল অন্য ব্যাপার। পৌঁছার আগেই জাহাজ ছেড়ে দিয়েছে। পাশের কৌতুকরসে ভরপুর কলিগ আমাকে জিজ্ঞেস করল " ট্রান্সলেট কর। টেকনাফে পৌঁছার পূর্বে জাহাজ ছাড়িয়া দিল"। ট্রান্সলেট তখন মাথায় আসছে না। মনে বড় রকমের একটা শংকা উকি দিচ্ছিল বারবার। কি ছেড়া দ্বীপে যাওয়ার সুতো ছিড়ে গেল! বুক শুন্যতা হু হু করে বাড়ছিল। আমরা টেকনাফের বন্দর গন্তব্যহীনভাবে দাড়িয়ে। স্থানীয় লোকজনদেও সাথে গল্প করে সময় পার করছি। আর নাফ নদের মুগ্ধতা অবলোকন করছি। ঠিক এমন সময় স্থানীয় এক ব্যক্তির বিনয়ী কণ্ঠ আমদের "টেকনাফে আপনাদের পা ফেলে যান আজ।" যেই বলা সেই কাজ। টেকনাফ দেখব আমরা। হোটেল ভাড়া হল। নামটা চমৎকার নেটাং মাথিন। পাহাড়ের নীচে হোটেলটি। যেন পাহাড়কে ছাদ বানিয়ে তৈরি। নামের অর্থ জিজ্ঞেস করলে ম্যানেজার জানালেন, "নেটাং মাথিন মানে মাথিনের পাহাড়। মাথিন সম্পর্কে চমৎকার গল্প শুনলাম।" চললাম সবাই মাথিনের কুপ দেখতে। এ যেন সত্যিকারের লাইলি মজনু কাহিনী। স্থানীয় বার্মিজ মার্কেট পেলাম। যে যা পেলাম কিনে নিলাম যা ঢাকায় মেলেনা। আমরা চললাম টেকনাফের আরেকটি দর্শনীয় স্থান শাহ পরীর দ্বীপে। পাহাড়ের পাদদেশে অতীব সৌন্দর্যময় এক চারণভূমি। গবাদি পশুর ভীড়ে গ্রাম বাংলার রুপরেখার দৃশ্যপট হৃদয়ে ভেসে উঠল। সম্রাট শাহ সুজা এর নামে নামকরণ করা এ দ্বীপটি বাংলাদশের শেষ নিরবচ্ছিন্ন স্থলভাগ। ভাবতেই ভাল লাগে এমন একটি স্থানে আমরা দাড়িয়ে। বিশেষ করে শাহ পরী হতে নাফ নদীকে এতই চমৎকার দেখায় যে পৃথিবীর আর কোন নদী হয়ত: এত সুন্দর নয়। নদীর জল সাগড়ের নীলে ছোঁয়া। নাফ এর মোহনার খুব কাছাকাছি আমরা। এর পরই বঙ্গপোসাগর। ওপারে মায়ানমারের আরাকান রাজ্য। সেখানে আকাশ ছুঁই ছূঁই পাহাড়, তার ওপর সাদা মেঘের খেলা যেন মেঘকে মাথায় নিয়ে পাহাড় গুলো নাফ নদীতে স্নান করছে। নাফ এর স্রোত সামনে বিস্তৃত সাগরে গিয়ে মিশছে। নদী যদি এত সুন্দর হয়ে থাকে তাহলে টেকনাফ বীচ হবে সুন্দরতম। আমদের ব্যকুল হৃদয় প্রকৃতির আরও সৌন্দর্য অবলোকনে টেকনাফ সৈকতে গেলাম। বিকেল হয়ে এল। সূর্য যেন ক্লান্ত। দুর হতে সমুদ্রের গর্জন শুনছি। কাছে গিয়ে আমরা সবাই অবাক। সমুদ্রে ভাসছে অর্ধবক্র চাঁদ। একটি নয় অনেকগুলো। সেই চাঁদগুলোতে কোন বুড়ি নয় সুতো টানছেন জেলেরা। আমাদের গাঁয়ের নৌকাগুলো থেকে সম্পূর্ন আলাদা এসব নৌকো দেখতে ঈদের চাঁদের মতই দেখাচ্ছে। সৈকতে যেয়ে দেখি এমন নৌকো আরও অনেক । এদের সবগুলোতেই পতাকা লাগানো ও প্রত্যেকটি বাহারী রংয়ে রাঙায়িত। সমুদ্রের বুকে বীরদর্পে ঘুড়ে বেড়ায় বলে টেকনাফের নৌকাগুলোর আকৃতি এমন। টেকনাফ সৈকত দেখে আমরা বিমুগ্ধ। জোয়ার ভাটায় সাদা ফেনা হয়ে ঢেউ মুর্হুমহু আছড়ে পড়ছে বেলাভূমিতে। বালিতে লাল কাঁকড়া ছুটোছুটি করছে। পেছনের নারিকেল গাছ, বিস্তৃত বালুচর, রুপালী ঢেউ, তার বুকে ঘুরে বেড়ানো জেলেদের চাঁদসৃদশ সাম্পান। সত্যি মন কেড়ে নিলো টেকনাফ সুমুদ্র সৈকত। নেটাং মাথিনের দেশ টেকনাফ আমাদের দারুচীনি দ্বীপে যাওয়ার ব্যর্থতা পুরোটাই মুছে দিল।

শুক্রবার, ৪ জুলাই, ২০১৪

ভ্রমণ এডভেঞ্চার আলুটিলা

Alutilaসারা বছরই দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে পর্যটনকেন্দ্র আলুটিলা। দৃষ্টিনন্দন ও রহস্যঘেরা দৃশ্যের কারণেই পর্যটকদের নিকট খুবই পছন্দনীয়।
খাগড়াছড়ি শহর হতে ৭ কিলোমিটার পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা পযর্টনকেন্দ্রে রয়েছে একটি রহস্যময় গুহা। স্থানীয়রা একে বলে মাতাই হাকড় বা দেবতার গুহা। তবে আলুটিলা পর্যটনকেন্দ্রে অবস্থিত বলে একে আলুটিলা গুহাই বলা হয়ে থাকে। এটি খাগড়াছড়ির একটি নামকরা পর্যটনকেন্দ্র। খাগড়াছড়ি বেড়াতে এলে সবাই অন্তত একবার হলেও এখানে ঘুরে যায়। এটি একটি চমৎকার পিকনিক স্পট। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, যেন হৃদয় ছুঁয়ে যায়। আলুটিলা খাগড়াছড়ি জেলার সবচাইতে উঁচু পর্বত। নামে এটি টিলা হলেও মূলত এটি একটি পর্বতশ্রেণি। এখান থেকে খাগড়াছড়ি শহরের প্রায় সবটুকু অংশ দেখা যায়। শুধু তাই নয়, এখানকার পাহাড়ের সবুজ প্রকৃতি আপনার নজর কেড়ে নেবে। আকাশ, পাহাড় আর মেঘের মিতালি এখানে মায়াবী এক আবহ তৈরি করে।
ইতিহাস, পূর্বে এই পাহাড়টির নাম ছিল আরবারী পর্বত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জেলাটিতে খাদ্যাভাব দেখা দিলে এখানকার মানুষ এই পাহাড় হতে আলু সংগ্রহ করে খেয়ে জীবিকা নির্বাহ করতো। সেই থেকেই লোকমুখে প্রচারিত হতে হতে এই স্থানটির নাম এখন আলুটিলায় রূপান্তরিত হয়েছে।
আলুটিলার রহস্যময় গুহায় যেতে হলে দর্শনার্থীদের পর্যটনকেন্দ্রের নির্ধারিত টিকেট কাটতে হয়। প্রবেশের শুরুতেই বিশাল দুটি বটবৃক্ষ দর্শনার্থীদের স্বাগতম জানানোর জন্য শতবর্ষ ধরে দাঁড়িয়ে রয়েছে। পর্যটনকেন্দ্রের প্রবেশ মুখ থেকে ডান ও বাম দু-দিকে দুটি রাস্তা রয়েছে। বাম দিকের রাস্তাটি দিয়েই মূলত রহস্য গুহায় যাওয়া যায়। আপনি চাইলে ডান দিকের রাস্তাটি ধরে কিছুটা এগিয়ে বাড়তি আনন্দ উপভোগ করে নিতে পারেন। পর্যটনকেন্দ্রের মূল গেটের ডান দিক দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি ধরে কিছুটা পথ এগোলেই সামনে পড়বে সরু একটি পাহাড়িপথ। এটি নিচের দিকে নেমে গেছে। এই পথটি ধরে নিচে নামলে প্রথমেই চোখে পড়বে ছোট আকারের একটি ঝর্না।
মূল ফটক হতে বাম দিকে যে রাস্তাটি সেই রাস্তা দিয়ে কিছুটা এগুলোই দেখা মিলবে সেই রহস্যগুহার। গুহার মুখে দর্শনার্থীদের জন্য রয়েছে একটি বিশ্রামাগার। বিশ্রামাগারের সামনে থেকে সোজা একটি পথ গুহার মুখে গিয়ে মিলেছে। গুহার ভেতরে পূর্বে অবশ্যই দর্শনার্থীদের মশাল সংগ্রহ করে নিতে হবে অথবা মাথায় হেডলাইট ওয়ালা ক্যাপ সাথে করে নিতে হবে। কেননা গুহার ভিতরে সূর্যের আলো বিন্দুমাত্রও পৌছায় না। গুহার মুখে গিয়ে সিড়ি দিয়ে নিচে নামতে হবে। ধাপে ধাপে ৩৪০টি সিড়ি বেয়ে নিচে নামলে দেখা মিলবে সেই রহস্যময় গুহার। ভেতরে ঢোকার পর যে কারোরই গায়ে কাটা দিতে বাধ্য। তাই ভীত না হয়ে ধীর পায়ে সামনে এগিয়ে যেতে হবে।
উল্লেখ্য, এখানে অন্য কোনো জীবজন্তুর ভয় নেই। মূলত এর নিচ দিয়ে একটি ঝর্না প্রবাহিত হওয়ার কারণে পর্যটকদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হয়। গুহার ভেতরের পথ ধরে কিছুটা এগোলে দু’দিকে দুটো রাস্তা রয়েছে। এর মধ্যে একটি রাস্তা বন্ধ। সোজা যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরেই এগোতে হবে। আপনি চাইলে বন্ধ রাস্তাটিতেও ঘুরে আসতে পারেন। মাঝপথে গুহাটির উচ্চতা স্বাভাবিকের চাইতে কম হওয়ায় পর্যটকদের মাথা নুইয়ে চলতে হয়। গুহাটির মোট দৈর্ঘ্য ৩৫০ ফুট। গুহার এপাশ থেকে ওপাশে যেতে সময় লাগে মোটামুটি ১৫ থেকে ২০ মিনিটের মতো। অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই গুহাটি দেখে যে কারোরই ভালো লাগবে।

হাজার বছরের ইতিহাসের সাক্ষী, নাটেশ্বরের দেউল

History part of Banglaমুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি থানার নাটেশ্বর গ্রামে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বাংলার বৌদ্ধদের বিশাল স্মৃতিচিহ্ন, দেউল। পূর্বের বঙ্গ ও সমতট অঞ্চলের রাজধানী বিক্রমপুরে অবস্থিত এ দেউল (দেবালয়) বাংলায় বৌদ্ধ ধর্মের ইতিহাস সন্ধানে নতুন পথ খুলে দিয়েছে। এটি বৌদ্ধদের বিহার বা বেশ কয়েকটি মন্দিরের সমষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এ দেউলের ইতিহাস জানা এবং এর ঐতিহ্য সংরক্ষণের কাজ চলছে পুরোদমে। গোটা দেউলের ইতিহাস জানা গেলে বাংলা এবং বিশ্বের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ই স্পষ্ট হবে বলে ধারণা করছেন ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকরা। প্রখ্যাত পণ্ডিত অতীশ দীপঙ্করের বাল্যজীবন, শিক্ষালাভের সূত্রও উন্মোচন করতে পারে নাটেশ্বর দেউল।
জাহাঙ্গীরনগর ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ, ঐতিহ্য অন্বেষণ ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন এবং কয়েকজন বিশেষজ্ঞ দেউলটির প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান, উত্খনন ও গবেষণা করছেন। প্রায় সাত একর জমি জুড়ে দেউলটি বিস্তৃত। এর মধ্যে মূল ঢিবিটির আয়তন প্রায় দুই একর। ঢিবির প্রায় ২৫ শতাংশ জমিতে বর্তমানে খনন কাজ চলছে। ২০১৩ সালের শেষার্ধ এবং এ বছরের উত্খননে নাটেশ্বর দেউলে ৯ মিটার × ৯ মিটার পরিমাপের একটি বৌদ্ধ মন্দির, অষ্টকোণাকৃতি স্তূপ, ইট নির্মিত নালা, আরো বেশ কিছু স্থাপত্যিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। বৌদ্ধ মন্দিরটির অনেকাংশ ক্ষতিগ্রস্ত হলেও পশ্চিম-দক্ষিণ কোণা ২৪০ মিটার উচ্চতায় টিকে আছে। ১ দশমিক ৭৫ মিটার প্রশস্ত দেয়ালের ভিত্তিমূলে ঝামা ইট ব্যবহার করা হয়েছে। সম্ভবত আদ্রতা রোধক হিসেবে ঝামা ইট বেছে নেয়া হয়েছে। মন্দিরের দেয়ালের বহিঃস্থ দিকে অসাধারণ অলংকরণ করা হয়েছে। হাতে কাটা ইটের অপূর্ব জালি নকশা এবং বিভিন্ন আকৃতির ইটের কাজ মন্দিরকে অসাধারণ নান্দনিক স্থাপত্যের রূপ দান করেছে।
নাটেশ্বরের সদ্য আবিষ্কৃত এ বৌদ্ধ দেউলটি সংরক্ষণে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। প্রাচীন স্থাপত্যিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে কাদামাটির মর্টার, পুরনো ইট পুনঃব্যবহার ও ঐতিহ্যবাহী কুমারদের দ্বারা তৈরি বিভিন্ন আকারের ইট ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে এটিই প্রথম কোনো স্থাপত্য নিদর্শন যা প্রাকৃতিক পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে।
দেশে এখন পর্যন্ত প্রায় ২২-২৩টি বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে। নাটেশ্বর দেউলে চলমান খননের ফলে তাত্পর্যপূর্ণ প্রত্নবস্তু আবিষ্কৃত হচ্ছে। শেষ পর্যন্ত এটিও বিহার হিসেবে প্রমাণিত হলে বিক্রমপুরের ও বাংলার আঞ্চলিক ইতিহাসের অনেক সূত্রই খুঁজে পাওয়া যাবে। পুরো ব্যাপারটি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে।
দেশের ও দেশের বাইরের বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যেও ব্যাপক উত্সাহ তৈরি হয়েছে নাটেশ্বরের বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে। বৌদ্ধ ভিক্ষু, গুরু ও ধর্মাবলম্বীরা দেউলটি দেখার জন্য প্রায়ই ভিড় করছেন।

শুক্রবার, ২৭ জুন, ২০১৪

বাংলার অজানা পাঁচটি সমুদ্র সৈকত

১ ) কাট্টলী সমুদ্র সৈকতঃ
বাংলাদেশে সমুদ্র সৈকত বললেই প্রথমেই চোখের সামনে ভেসে উঠে কক্সবাজার কিংবা কুয়াকাটার মুখ। কিন্তু এর বাহিরেও যে বেশ কয়েকটি সমুদ্র সৈকত বাংলাদেশে রয়েছে তা অনেকেরই অজানা। এমন একটি দৃষ্টিনন্দন আর নিরিবিলি সমুদ্র সৈকত হল কাট্টলী সমুদ্র সৈকত। চট্টগ্রাম শহর থেকে কিছুটা দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে আকর্ষণীয় সমুদ্র সৈকতটির নাম কাট্টলী সমুদ্র সৈকত। পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের এই সমুদ্র সৈকতটি অনেকের কাছেই অজানা। চট্টগ্রামবাসী কেউ কেউ এর খবর জানলেও বাহিরের পর্যটকরা এর খবর খুব একটা জানেন না।
এই সৈকতটির আরেকটি নাম হল জেলেপাড়া সমুদ্র সৈকত। জায়গাটির নৈসর্গিক সৌন্দর্য সহজেই বিমোহিত করে প্রকৃতিপ্রেমীদের। একদিকে সমুদ্র সৈকত আর একদিকে গ্রামীণ পরিবেশ অন্য কোন সৈকতে খুজে পাওয়া যাবে না। চট্টগ্রাম শহর থেকে টোল সড়ক ধরে সহজেই পৌঁছুতে পারেন জায়গাটিতে। এ ছাড়া চট্টগ্রামের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশ দিয়েও এ সৈকতে আসা যায়। এ জায়গাটির নাম সাগরিকা সমুদ্র সৈকত। যারা জহুর আহমেদ স্টেডিয়ামে খেলা দেখতে আসেন তাদের জন্য এই সমুদ্র সৈকতটি একটি আদর্শ ভ্রমন স্পট। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মৃতুমন্দ বাতাস, সাম্পান নৌকা, জেলেদের মাছ ধরা আর তাদের জীবনযাপন আপনাকে মুগ্ধ করবে। আর সন্ধ্যার সূর্যাস্ত আপনাকে মোহাবিষ্ট করবে। এমন নিরিবিলি সূর্যাস্ত হয়তো আপনি আর কোথাও দেখতে পারবেন না। সবকিছু মিলিয়ে এটি হতে পারে আপনার জন্য একটি নতুন অভিজ্ঞতা।
পার্শ্ববর্তী দৃশ্যাবলী
বারুণী স্নান
কাট্টলী সমুদ্র সৈকত রানি রাসমণি বারুণী ঘাটে অসংখ্য পুণ্যার্থীর ঢল নামে। ওঁ সাধ্যাপতকহন্দ্রী সর্বদুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমগতি এ মন্ত্র পাঠ করে প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সনাতনী সম্প্রদায়ের পুণ্যার্থী নর-নারী রানি রাসমণি বারুণী স্নানঘাট এলাকায় পাপমুক্তির প্রত্যাশায় পুণ্যতোয়া বঙ্গোপসাগরে স্নান করে।
বারুণী স্নান ও মেলা পরিষদ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। নগরীর পাথরঘাটা গঙ্গাবাড়ি, পতেঙ্গা সমুদ্র সৈকত, হাটহাজারীর ফরহাদাবাদ মন্দাকিনী, চৌধুরীহাট ইছামতি বাড়ি, আনোয়ারার পারকি সমুদ্র সৈকত, রাউজানের কলমপতি দক্ষিণ হিঙ্গলা কাশখালি, পটিয়ার শ্রীমাই, বাঁশখালীর খানখানাবাদ সাগরচরসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে বারুনী স্নান ও মেলা উদযাপিত হয়ে থাকে।
যেভাবে যেতে হবে
ঢাকা থেকে সড়ক, রেল ও আকাশ পথে যেতে পারেন চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম শহর হতে প্রথমে আপনাকে আসতে হবে পাহাড়তলী থানায়। ব্যাক্তিগত গাড়ী কিংবা সিএনজি বা মাইক্রোবাসে আসতে পারেন পাহাড়তলী। পাহাড়তলী হতে জহুর আহমেদ স্টেডিয়ামের পাশ ঘেসে আসতে হবে টোল সড়কে। টোল সড়কের পাশেই পেয়ে যাবেন কাট্টলী সৈকত। অথবা আপনি শহর হতে টোল সড়ক ধরেও আসতে পারেন কাট্টলী।
পাহাড়তলী কিছু হোটেল রেয়েছে। চাইলে সেখানে থাকতে পারেন। অথবা চট্টগ্রাম শহরে থাকতে পারেন।
চট্টগ্রাম শহরে থাকার জন্য বিভিন্ন মানের প্রচুর হোটেল আছে। এখানে উল্লেখযোগ্য কয়েকটি হোটেলের যোগাযোগের ঠিকানা দেয়া হলো। শহরের আগ্রাবাদ এলাকায় হোটেল আগ্রাবাদ (০৩১-৭১৩৩১১-৮), হোটেল পেনিনসুলা (০৩১-৬১৬৭২২, ৬১৯৮৫০) স্টেশন রোডে হোটেল এশিয়ান (০৩১-২৮৫০৩৪৬-৮, ৮০০-২০০০ টাকায় কক্ষ আছে) স্টেশন রোডে হোটেল সুপার (০৩১-৮৪১৪৫১-২, ৬০০-১৫০০ টাকায় কক্ষ আছে) খুলশী এলাকায় হোটেল লর্ডস (০৩১-২৫৫২৬৭১-৪) পাঁচলাইশ এলাকায় রওশন বোর্ডিং (০৩১-৬৫১৪১৬) জুবিলী রোডে হোটেল টাওয়ার ইন (০৩১-৮৪২৬৯১-২) এছাড়াও চট্টগ্রাম শহরের প্রতিটি এলাকাতেই আছে বিভিন্ন মানের হোটেল।

২ ) মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতঃ
বাংলাদেশে যে মান্দারবাড়িয়া নামে একটা সমুদ্র সৈকত আছে তা বেশীর ভাগ মানুষের কাছেই অজানা। সাতক্ষীরা জেলার হাড়িয়াভাঙ্গা নদীর তীরে মান্দারবাড়িয়ায় বন আর তার সম্মুখে বঙ্গোপসাগরের তীর জুড়ে নয়নাভিরাম বালুকাময় সমুদ্র সৈকত যেন প্রকৃতির এক অপার সৃষ্টি। সাতক্ষীরার বুড়িগোয়ালিনীর নীলডুমুর নৌঘাট থেকে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতের দূরত্ব আনুমানিক ৭৫ কিলোমিটার। নীলডুমুর পর্যন্ত গাড়ীতে যাওয়া যায়, তার পরের পথ যেতে হবে ইঞ্জিন চালিত নৌকা বা স্পীড বোটে। এই ৭৫/৮০ কিলোমিটার পথের পুরাটাই সুন্দরবনের বুক চিরে যাওয়া বিভিন্ন নদী। বুঝতেই পারছেন মান্দারবাড়ীয়া কেবল মাত্র হার্ডকোর ঘুরুঞ্চিদের জন্য। মান্দারবাড়িয়ার একদিকে সুন্দরবন অপরদিকে বঙ্গোপসাগরের মায়াবী জলরাশির অবিশ্রান্ত গর্জন যে কোনো মানুষকেই নেশা ধরিয়ে দেবে।
নীলডুমুর ঘাট থেকে যাত্রা শুরু করে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের সঙ্গমস্থলের পাশ কাটিয়ে কলাগাছিয়া, আড়পাঙ্গাশিয়া, মালঞ্চ নদী হয়ে পৌঁছতে হবে মান্দারবাড়িয়ায়। এই যাত্রাপথের পাশে দেখা যাবে আরো বিশাল নদী। এই নদীগুলোর উভয় পাশেই দেখা যাবে চিরহরিৎ সুন্দরবনকে। দেেখ দেখে চোখ জুড়িয়ে যাবে। এ যেন সবুজের রাজ্য। সুন্দরী, কেওড়া, বাইন, পশুর, গরান, গোলপাতা, সিংড়া, হেতাল, খলসী, গেওয়া গাছের সম্মিলনে এখানে ঘটেছে সবুজের মিলনমেলা। ম্যানগ্রোভ ফরেষ্টের শ্বাসমূল আর তাতে হরিণ সহ নানা প্রাণীর ছুটে চলা আপনাকে বিমোহিত করে রাখবে। নয়ন ভরে দেখার মত েস দৃশ্য। পানকৌড়ি আর বালিহাসের উড়ে যাওয়া দেখতে দেখতে এক সময় পৌছে যাবেন মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে।
প্রায় ৮ কিলোমিটার লম্বা এই সমুদ্র সৈকত যেন ছবির মত । অসম্ভব ভালোলাগার আচ্ছন্নতায় মুগ্ধ। কক্সবাজার, টেকনাফ, উখিয়া, ইনানী, সেন্টমার্টিন সহ বঙ্গপোসাগরের অনেকগুলো সৈকত হয়তো দেখেছেন। সুন্দরবনে এসে এত বড় একটি সৈকতের দেখা হয়ে যাবে তা হয়তো কেউ ভাবতেও পারবে না। মান্দারবাড়িয়া অন্য সৈকতগুলো হতে একেবারেই আলাদা। অপূর্ব সৌন্দর্য ঘেরা এক জায়গা। পিছনে বাঘের ভয় আর সামনে অসম্ভব ভালোলাগার হাতছানি দেয়া সমুদ্র, বিস্তীর্ণ সৈকত, সবুজ রহস্যে ঘেরা বন। পর্যটকেরা এখানে নির্জন সৈকতে নিজেকে নষ্টালজিয়ার জালে জড়িয়ে খুঁজতে থাকবেন ভিন্ন এক অনুভূতি। সৈকতের বুকে হরিণ আর বাঘের পায়ের ছাপ েস সম্মোহনকে আরও বাড়িয়ে দেবে কয়েকগুন। তাই যারা ভ্রমন বিলাসী, ঘুরুঞ্চি আর এ্যাডভেঞ্চার করত আগ্রহী তারা ঘুরে আসুন দেশের অজানার সুন্দর সৈকত মান্দারবাড়িয়া থেকে আর নিজের নামটা লিখিয়ে রাখুন নতুনদের তালিকায়।
যেভাবে যেতে হবেঃ
ঢাকার শ্যামলী থেকে সাতক্ষীরার বাস ধরে সাতক্ষীরা/শ্যামনগর যেতে হবে। সাতক্ষীরা সদর থেকে বুড়িগোয়ালীনি ৭০ কিলোমিটার। সহজে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে যাওয়া যাবে বুড়িগোয়ালিনীর নীলডুমুরস্থ নৌঘাট থেকে। ইঞ্জিন চালিত নৌকা, স্টিমার বোটে করে শীত মৌসুমে (অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত) সময়ে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে যাওয়া যাবে। স্টিমার বা ইঞ্জিন চালিত নৌকা করে পৌঁছাতে সময় লাগবে ৬/৭ ঘণ্টা। স্পিড বোট যোগে বুড়িগোয়ালিনীর নীলডুমুর থেকে মান্দারবাড়িয়া পৌঁছাতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘণ্টা।
কোথায় থাকবেনঃ
থাকতে হবে সাতক্ষীরার কোন হোটেলে কিংবা শ্যামনগর রেষ্ট হাউজে।

৩ ) সোনারচর সমুদ্র সৈকতঃ
বাংলাদেশে কক্সবাজার সমুদ্র সৈকতের পরে আর একটি সৈকতের নাম জানতে চাইলে সবাই এক বাক্যে বলবে পটুয়াখালীর কুয়াকাটা। কিন্তু দেশের বেশীর ভাগ লোকই জানেন না যে এই জেলাতেই রয়েছে আমাদের দেশের আর একটি দৃষ্টিনন্দন ও নয়ানাভিরাম সমুদ্র সৈকত। নাম সোনারচর সমুদ্র সৈকত।
পটুয়াখালী জেলা সদর থেকে প্রায় দেড় শ’ কিলোমিটার এবং গলাচিপা উপজেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে সাগরের মাঝ বরাবরে এর অবস্থান। গত কয়েক বছরে পর্যটকদের কাছে সোনার চর বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিপদসঙ্কুল দুর্গম যোগাযোগ ব্যবস্থা উপেক্ষা করে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে অনেকেই যাচ্ছে সোনার চরে। সাগরের উত্তাল ঢেউ। জেলেদের মাছ ধরা। বিশাল বনাঞ্চল ছাড়াও সেখানে দেখার আছে অনেক কিছু। বিশেষ করে প্রায় দশ কিলোমিটার লম্বা বিশাল সমুদ্র সৈকত জুড়ে কোটি কোটি লাল কাঁকড়ার বিচরণ পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। দেখে মনে হবে যেন লাল কাঁকড়ার ভিন্ন এক জগত। গোটা সৈকত লাল গালিচা বিছিয়ে রেখেছে।
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা সদর থেকে সড়কপথে ১০ কিলোমিটার দক্ষিণে পানপট্টি লঞ্চঘাট। সেখান থেকে সামনে এগিয়ে গেলেই আগুনমুখা মোহনা। ট্রলার কিংবা লঞ্চযোগে আগুনমুখা মোহনা থেকে ঘণ্টা তিনেক এগুলেই চোখে পড়বে মায়াবী দ্বীপচর তাপসী। তাপসীর বাঁকে পৌঁছাতেই সোনারচরের হাতছানি। তাপসী থেকে ৩০ মিনিটের পথ সামনে এগুলেই সোনারচর। প্রায় ১০ কিমি দীর্ঘ একটি অনন্য সুন্দর চোখ জুড়ানো সমুদ্রসৈকত।
বাইরে থেকে আসা বেশিরভাগ পর্যটকই পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ঘুরে চলে যান। কিন্তু সোনারচর, রূপারচর ও চরহেয়ারসহ সমুদ্র ফুলে জেগে ওঠা সবুজ বনাঞ্চলের সন্ধান জানেন না অনেকেই। সাগরের বুক চিরে জেগে ওঠা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দ্বীপ সোনারচর। এ দ্বীপের একই জায়গায় দাঁড়িয়ে অবলোকন করা যায় সূর্যের উদয়াঅস্ত। এর চারদিকেই দিগন্ত-বিস্তৃত সাগরের অথৈ নীল জলরাশি। উথালপাতাল ঢেউ দীর্ঘ সমুদ্র সৈকতে জোয়ারের সময় আছড়ে পড়ে দৃষ্টিনন্দনভাবে। ভোরের সূর্য কোমল আলো ছড়ায় সোনারচরের চিক চিক বালুকণায়। অস্তগামী সূর্যের লালিমা তেমনি মায়া ঢালে নিভৃতের আঁধারে। অপরূপ সৌন্দর্যের আধার সোনারচর বর্ণিল শোভায় ঘেরা। দূর থেকে মনে হয় কোনো শিল্পীর হাতে আঁকা নিপুণ ছবি। প্রকৃতি যেন অকৃপণ হাতে উজাড় করে সৃষ্টি করেছেন এ দ্বীপটিকে।
নয়নাভিরাম সৌন্দর্যের এক আধার এই সোনারচর সমুদ্র সৈকত। শেষ বিকালের রোদের আলো যখন সোনারচরের বেলেভূমিতে পড়ে, তখন পুরো দ্বীপটাকেই মনে হবে যেন কাঁচা সোনার প্রলেপ দেয়া একটি সোনালি থালা। সাগরে যখন জোয়ারের পানি উথলে ওঠে, তখন অন্য এক সৌন্দর্য বিকশিত হয় সোনারচরে। তটরেখায় আছড়ে পড়ে ছোট-বড় ঢেউ। গলে পড়ে ঝুরঝুরে বালি। লোনাপানিতে ঘন সবুজ অরণ্যের নিবিড় ছাউনি।
ইতিহাসঃ
সোনারচরে সোনা নেই ঠিকই কিন্তু আছে সোনার অঙ্গের বালি। সূর্যের প্রখর রোদ যখন বালির উপর পরে দূর থেকে তা দেখতে সোনার মতই। এভাবে ৩০ এর দশকে জেগে ওঠা অপার সম্ভাবনা সৌন্দর্যের দ্বীপটির নাম পাল্টে গিয়ে হয় সোনারচর।
আশেপাশে যা পাবেনঃ
ম্যানগ্রোভ ফরেষ্ট
এখানে দীর্ঘ সমুদ্র সৈকত ছাড়াও আছে ৫ হাজার একরের বিশাল বনভূমি। গলাচিপা উপজেলা প্রশাসনের দেয়া তথ্যমতে, সুন্দরবনের পরই আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল। সোনারচরের বিশাল বনভূমির মধ্যে ছড়িয়ে আছে দেড় শতাধিক ছোট-বড় খাল। ছোট্ট নৌকা বা ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে এসব খালে ভেসে ভেসে দেখা যায় বিচিত্র সব পাখ-পাখালির বিচরণ। তবে ভয় নেই। একমাত্র শিয়াল আর মেছোবাঘ ছাড়া হিংস্র কোনো জন্তু নেই এখানে।
বনাঞ্চলের কাছাকাছি গেলে হয়তো সহজেই চোখে পড়বে বুনো মোষ। ভাগ্য ভালো থাকলে দেখা হতে পারে হরিণ পালের সঙ্গে। এখানে রয়েছে শূকর, বানর, মেছোবাঘসহ অন্যসব বন্যপ্রাণী। এসব দেখতে হলে খুব সকালেই বেরিয়ে পড়তে হবে। দেখতে পারবেন সমুদ্রগামী হাজারো জেলের জীবনসংগ্রাম। পর্যটকদের জন্য এখানে রয়েছে একটি ডাকবাংলো এবং বন বিভাগের ক্যাম্প।
সূর্যোদয় ও সূর্যাস্ত
এখানে আছে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত। এখন আর কুয়াকাটাই একমাত্র সমুদ্র সৈকত নয় যেখানে একই স্থান হতে সূযোর্দয় ও সূর্যাস্ত দেখা যায়। সোনারচর সমুদ্র সৈকতও এইক রূপে অপরূপা। এখানেও একই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্তের এক অপুলক দৃশ্য।
লাল কাঁকড়ার গালিচা
সোনারচরের আর একটি আকর্ষনীয় দিক হল সৈকত পাড়ের লাল কাঁকড়া। প্রায় দশ কিলোমিটার লম্বা বিশাল সমুদ্র সৈকত জুড়ে কোটি কোটি লাল কাঁকড়ার বিচরণ। দেখে মনে হবে যেন এ এক লাল কাঁকড়ার বিশাল রাজ্য। গোটা সৈকত লাল গালিচা বিছিয়ে রেখেছে। কাঁকড়ার এ প্রজাতিটি সামুদ্রিক প্রাণী হলেও চরের বালুমাটিতেই বাস করে। বালুমাটির গভীরে তৈরি সুড়ঙ্গে দলবেঁধে চলাচল করে। সমুদ্রের জোয়ারের পানিতে গোটা সৈকত যখন ডুবে যায়, তখন ওরা নিরাপদ আশ্রয় নেয় সেই সুড়ঙ্গে। লাল কাঁকড়ার অবাধ চলাচল যতই চোখ জুড়াক না কেন ওদের ধরা কিন্তু ততটা সহজ নয়। মানুষের শব্দ পেলেই ওরা নিজেদের তৈরি সুড়ঙ্গের ভেতর লুকিয়ে যায়। যে কারণে কম করে হলেও ১০/২০ ফুট দূর থেকেই লাল কাঁকড়ার সৌন্দর্য উপভোগ করতে হয়। সমুদ্রের কাঁকড়া বেশ সুস্বাদু হলেও এ প্রজাতিটি যথেষ্ট বিষাক্ত। যে কারণে এটিকে কেউ ধরে না বা নিধন করে না। ওরা গর্ত বা সুড়ঙ্গ করার সময়ে মাটি খোঁড়াখুঁড়ি করেও এক অপূর্ব শিল্পকর্ম সৃষ্টি করে। যা দেখে মনে হবে যেন কোন শিল্পী তার নিপুণ হাতে মাটিতে অাঁচড় দিয়েছে। পর্যটকদের কাছে সোনারচরের লাল কাঁকড়ার এ রাজত্ব আরেকটি দর্শণীয় বিষয়। একবার ঘুরে এলেই এর প্রমাণ মিলবে।
যেভাবে যাবেনঃ
ঢাকা থেকে সুবিধাজনক লঞ্চ উপায়ে কিংবা বাসে করে পটুয়াখালী। লঞ্চই উত্তম পন্থা। পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদর থেকে সড়কপথে ১০ কিলোমিটার দক্ষিণে পানপট্টি লঞ্চঘাট। সেখান থেকে ইঞ্জিনচালিত ট্রলারযোগে আগুনমুখা মোহনা পেরিয়ে দক্ষিণে যাত্রা। ডিগ্রি নদীর বুক চিরে একটু বাঁয়ে যেতেই আরেকটি নদী—বুড়া গৌরাঙ্গ। সামনে গিয়ে বাঁক ঘুরতেই দাঁড়ছিড়া নদী। দু’পাশে সারি সারি ঘন ম্যানগ্রোভ বাগান। নদীর বুকজুড়ে গাংশালিকের অবাধ বিচরণ। সামুদ্রিক হাওয়ার মৃদুমন্দ ছোঁয়া। সব মিলিয়ে এক অন্যরকম ভালোলাগার অনুভূতি। ট্রলার কিংবা লঞ্চযোগে আগুনমুখা মোহনা থেকে ঘণ্টা তিনেক এগুলেই চোখে পড়বে মায়াবী দ্বীপচর তাপসী। তাপসীর বাঁকে পৌঁছাতেই সোনারচরের হাতছানি। তাপসী থেকে ৩০ মিনিটের পথ সামনে এগুলেই সোনারচর।
যেখানে থাকবেনঃ
থাকতে হবে পটুয়াখালী শহরে কিংবা গলাচিপায়। এখানে বেশ কয়েকটি হোটেল রয়েছে।

৪ ) চরগঙ্গামাতি সমুদ্র সৈকতঃ
চরগঙ্গামাতি। কুয়াকাটা সংলগ্ন একটি সৈকত। বনভূমির নয়নাভিরাম সৌন্দর্যে ঘেরা লীলাভূমি। সৈকত ঘেষা বালুকা বেলার একই স্থানে দাড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখা যায়। এ দৃশ্য দেখার জন্য প্রতিদিনই দেশী বিদেশী পর্যটকের সংখ্যা বাড়ছে। চরগঙ্গামাতি পর্যটকদের কাছে এখন অন্যতম ভ্রমনের স্পট হয়ে দাড়িয়েছে।
পটুয়াখালী জেলার সমুদ্র তীরবর্তী কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চরগঙ্গামতি এলাকায় এর অবস্থান। দু’হাজার একরেরও বেশি খাস জমি নিয়ে বিশাল সমূদ্র বেলাভুমি। এখানে রয়েছে বনবিভাগের এগারশ একর জমি নিয়ে একটি সংরক্ষিত বনাঞ্চল। সমূদ্র সৈকত কুয়াকাটা থেকে মাত্র ৫ মিলোমিটার পূর্ব দিকে সমূদ্রের কোল ঘেষেই চরগঙ্গামতি। এছাড়া কলাপাড়া উপজেলা শহর থেকে বালিয়াতলী হয়ে কুয়াকাটা-কলাপাড়া বিকল্প সড়কের একটি মাত্র ফেরী পাড় হয়ে চরগঙ্গামতী যাওয়া যায়।
চরগঙ্গামতি সংলগ্ন মিশ্রিপাড়ায় রয়েছে শত বছরের পুরানো এশিয়ার সু-উচ্চ বৌদ্ধ বিহার।এর কাছাকাছি রয়েছে রাখাইনদের বৌলতলীপাড়া। এই পড়ায় রয়েছে অলৌকিক একটি ঘটনা। যা আজও এখানকার স্থানীয় মানুষের মুখে মুখে শোনা যায়। মুন্সিগঞ্জ এলাকার এক সাপুড়ে সরদার আবদুল আলী গারুলীকে রাতে স্বপ্নে দেখেন যে, বৌলতলী রাখাইন পাড়ার উত্তর পশ্চিম পাশে ৩শ’ ৬০ টি বাশের একটি ঝাড়ের নিচে একটি সাপ রয়েছে। স্বপ্নে বলে দেয় ওই সাপ ধরার আগে দু’টি পাঠা পুঁজো করে নিতে হবে। আবদুল আলী গারুলী ওই স্বপনের কথা আর মানলেন না। সে সাপ ধরতে যায়। সাপটিকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে রেগে গারুলীকে মুখে নিয়ে ৩শ’ ৬০ টি বাঁশের সঙ্গে পেচিয়ে রাখে। সাপটি যে গর্তে ছিল তা আজও কালের স্বাক্ষী হিসাবে রয়েছে।
কলাপাড়া পৌর শহর থেকে চরগঙ্গামতির দুরত্ব প্রায় ২১ কিলোমিটার। একটি মাত্র ফেরি পাড় হয়ে যেতে হয়। অপরদিকে পর্যটনকেন্দ্র কুয়াকাটার দুরত্ব ও ২১ কিলোমিটার। কলাপাড়া পৌর শহর থেকে এই ২১ কিলোমিটার পথ পাড়ি দিতে তিনটি ফেরি পাড় হতে হয়।
যেভাবে যেতে হবে
ঢাকা থেকে বেশ কয়েকটি বাস এখন সরাসরি কুয়াকাটা যায়। ঢাকা থেকে সাকুরা পরিবহন ছাড়াও বিআরটিসি পরিবহনের বাস সরাসরি কুয়াকায় যায়। আপনি এসব বাসে গেলে আপনাকে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ২০০ মিটার দূরে নামিয়ে দিবে। ঢাকা থেকে কুয়াকাটা বাসে যেতে মোট সময় লাগে প্রায় ১২/১৩ ঘন্টা।
যারা নদী পথে যেতে চান তারা ঢাকা সদরঘাট হতে পটুয়াখালীর লঞ্চে করে চলে যেতে পারেন পটুয়াখালী আর সেখানথেকে বাসে করে সোজা কুয়াকাটা। এটি সর্বাধিক আরামের ভ্রমন। কেননা ঢাকা থেকে পটুয়াখলী পর্যন্ত অন্তত একটি বিলাশবহুল আর আয়েশের ভ্রমন দিতে পারবেন। যারা কখনো লঞ্চে ভ্রমন করেননি তাদের জন্য এটি হবে একটি উল্লেখযোগ্য ভ্রমন।
আর উত্তরবঙ্গ থেকে আসতে চাইলে সৈয়দপুর থেকে খুলনা পর্যন্ত রূপসা অথবা সীমান্ত আন্তঃনগর ট্রেনে করে আসতে পারবেন। রাত্রের টে্রনে আসলে সকাল ৭ টার বিআরটিসি বাসে করে কুয়াকাটা যেতে পারবেন।
কলাপাড়া পৌর শহর থেকে চরগঙ্গামতির দুরত্ব ২১ কিলোমিটার আর কুয়াকাটা সৈকত হতে মাত্র ৫ কিলোমিটার। মোটারসাইল নিয়ে খুব সহজেই চলে যাওয়া যায় সেখানে।
নিকটবর্তী দর্শনীয় স্থান
কুয়াকাটা

৫ ) লালদিয়া বন ও সমুদ্র সৈকতঃ
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণে লালদিয়ার বন। সুন্দরবনের হরিণঘাটার মধ্য দিয়ে দুই ঘণ্টা পায়ে হেঁটে বন পার হয়ে গেলে পাওয়া যায় এই লালদিয়া। এ বনের পূর্বে বিশখালী নদী এবং পশ্চিমে বলেশ্বর নদী । দুই নদী ও সাগরের মোহনা এ বনকে ঘিরে রেখেছে । বন সংলগ্ন পূর্ব প্রান্তে সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতটি বেশ ছোট। তবে ছোট হলেও সৌন্দর্য কোন অংশে কমতি নেই। এখানে বিভিন্ন রকমের পাখির কলকাকলি এবং সমুদ্রের গর্জন শুনে পর্যটকরা হবেন বিমোহিত এবং ফিরে আসবেন বারে বারে। এখানে সাগরের নোনা জল এসে আছড়ে পরছে বালুকাবেলায়। উড়ে যায় গাংচিল আর হাজার হাজার লাল কাকড়ার দল ছুড়ে বেড়ায় বেলাভুমিতে। সে এক নান্দনিক দৃশ্য। মনকাড়া অনুভুতি যা আপনাকে আবারও কাছে টানবে বার বার।
লালদিয়া সৈকতের পাশেই রয়েছে একটি শুটকি পল্লী। সৈকত ঘেরা লালদিয়ার চরে বছরে কার্তিক মাস থেকে শুরু হয়ে ফাল্গুন মাসের মাঝামাঝি পর্যন্ত চলে শুঁটকি চাষ। এখানে যে শুঁটকি প্রস্তুত করা হয় তার ৯০ ভাগই হয় হাঁস-মুরগির খাদ্যের জন্য, বাকি ১০ ভাগ আমরা খাই। ৫০ বছরের বেশি সময় ধরে এখানে শুঁটকির কারবার চলে আসছে।
যেভাবে যেতে হবে
ঢাকা হতে সড়ক ও নৌ উভয় পথেই বরগুনা যাওয়া যায়। ঢাকার গাবতলী ও সায়েদাবাদ থেকে বিভিন্ন পরিবহন সকাল এবং রাতে উভয় সময় ছেড়ে যায়। দ্রুতি পরিবহন(০১১৯৬০৯৫০৩৩) সকাল সাড়ে ৮টায় এবং একই সময় রাতে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যায়, সাকুরা পরিবহন(০১১৯০৬৫৮৭৭২, ০১৭২৫০৬০০৩৩) গাবতলী থেকে সকাল এবং রাত পৌনে ৯টায় এবং সায়েদাবাদ বাসস্টান্ড থেকে সকাল ও রাত সাড়ে ৮টায় ছেড়ে যায় এছাড়াও আবদুল্লাহ পরিবহনসহ(০১৭১০৬২৫৮০৯)বেশ কয়েকটি পরিবহন ঢাকা-বরগুনা রুটে চলাচল করে। আপনি চাইলে নদী পথেও বরগুনা যেতে পারেন। একদিন পর পর ‘এম ভি বন্ধন-৭’(০১৮২১১৬৫৮৭৫) নামে একটি লঞ্চ ঢাকার সদরঘাট নদীবন্দর থেকে বরগুনা যায়। লঞ্চই আরামদায়ক বাহন।
বরগুনা হতে ট্রলার কিংবা নৌকা ভাড়া করে যাওয়া যায় লালদিয়া বনে। অথবা সুন্দরবনের হরিণঘাটা দিয়ে হেটেও যাওয়া যায় লালদিয়া বন ও সমুদ্র সৈকতে। যারা এডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এটি একটি ভিন্ন অভিজ্ঞতা হতে পারে।
কোথায় থাকবেন
আমতলী উপজেলায় ভাল মানের তেমন কোন হোটেল নেই। থাকতে হবে বরগুনা শহরে। বরগুনায় রাত্রিযাপন ব্যবস্থা খুবই ভাল। অনেকগুলি রেস্ট হাউস আছে এছাড়া আছে কয়েকটি আবাসিক হোটেল।
রেস্ট হাউস জেলা পরিষদ ডাকবাংলো(০৪৪৮-৬২৪১০)
খামারবাড়ী রেস্ট হাউস(০৪৪৮-৬২৪৬৯)
পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস(০৪৪৮-৬২৫৫১)
এ্যাগ্রো সার্ভিস সেন্টার(০৪৪৮-৬২৭২৮)
গণপূর্ত বিভাগ(০৪৪৮-৬২৫০৫)
রেস্ট হাউস এল.জি.ই.ডি রেস্ট হাউস (০৪৪৮-৬২৫৪২)
সিইআরপি রেস্ট হাউস (০৪৪৮-৬২৫৫১)।
এছাড়া বরগুনায় আছে একাধিক আবাসিক হোটেল
হোটেল তাজবিন(০৪৪৮-৬২৫০৩)
বরগুনা রেস্ট হাউস(০১৭১৮৫৮৮৮৫৬)
হোটেল আলম(০৪৪৮-৬২২৩৪)
হোটেল বসুন্ধরা(০৭১২৬৪৫৩০০৭)
হোটেল মৌমিতা(০৪৪৮-৬২৮৪২)
হোটেল ফাল্গুনী (০৪৪৮-৬২৭৩৩)।
তবে লালদিয়া থেকে কুয়াকাটার দুরত্ব মাত্র ৩০ মিনিট থেকে ১ ঘন্টার। সুতরাং ইচ্ছে করলে কুয়াকাটাও থাকতে পারেন। কুয়াকাটা থাকাই সবচেয়ে উত্তম। তাতে কুয়াকাটা সমুদ্র সৈকতটাও দেখা হয়ে যাবে।
নিকটবর্তী দর্শনীয় স্থান
সোনাকাটা বা টেংরাগিরি বন

SOURCE LINK 

শুক্রবার, ১৬ মে, ২০১৪

ঘুরে বেড়াই লালমনিরহাট, নিদাড়িয়া মসজিদ

Nidaria-Masqueমোগল সুবেদার মনছুর খাঁ ১১৭৬ হিজরীতেমসজিদটির জন্য ১০.৫৬ একর জমি দান করেন এবং মসজিদটি নির্মান করেন। ঐ সময়ের মোতয়াল্লি ছিলেন ইজার মাহমুদ শেখ, বিজার মাহমুদ শেখ, খান মাহমুদ শেখ প্রমূখ। সুবেদার মনছুর খাঁর দাড়ী না থাকায় তার নির্মিত্ত মসজিদটি নিদাড়ীয়া মসজিদ হিসেবে জনগন অবহিত করে আসছে মর্মে জনশ্রূতি রয়েছ। বর্তমানে স্থানীয় জনগন মসজিদটিতে নামাজ আদায় করেন।
অবস্থান:
লালমনিরহাট সদর উপজেলাধীন কিশামত নগরবন্দ মৌজায় অবস্থিত। এর অবস্থান রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক হতে ২ কিমি দক্ষিনে।
কিভাবে যাওয়া যায়:
লালমরনরহাট সদর হতে সিএনজি/ অটোরিক্সা/ বাসে যাতায়াত করা যায়।

সোমবার, ১২ মে, ২০১৪

ঢাকা ঘুরতে গেলে জেনে নিন

জাদুঘর, ঐতিহ্যবাহী স্থাপনা ও বিনোদনকেন্দ্রের সময়সূচি ও ফোন নম্বর

জাতীয় জাদুঘর, শাহবাগ
সাপ্তাহিক বন্ধঃ বৃহস্পতিবার।
শুক্রবার খোলা থাকে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। শনি থেকে বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা (অক্টোবর থেকে মার্চ); সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত (এপ্রিল থেকে সেপ্টেম্বর)।
সরকারি ছুটির দিন বন্ধ থাকে।
ফোনঃ ৮৬১৯৩৯৬-৯৯
আহসান মঞ্জিল জাদুঘর
সাপ্তাহিক বন্ধঃ বৃহস্পতিবার।
শুক্রবার খোলা থাকে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। শনি থেকে বুধবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা (অক্টোবর থেকে মার্চ); সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত (এপ্রিল থেকে সেপ্টেম্বর)।
সরকারি ছুটির দিন বন্ধ থাকে।
ফোনঃ ৭৩৯১১২২, ৭৩৯৩৮৬৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, ধানমন্ডি
সাপ্তাহিক বন্ধঃ বুধবার।
অন্য দিনগুলোতে খোলা থাকে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
সরকারি ছুটির দিন খোলা থাকে।
ফোনঃ ৮১১০০৪৬
মুক্তিযুদ্ধ জাদুঘর, সেগুনবাগিচা
সাপ্তাহিক বন্ধঃ রোববার।
সোম থেকে শনিবার খোলা থাকে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা (অক্টোবর থেকে ফেব্রুয়ারি); সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত (মার্চ থেকে সেপ্টেম্বর)।
ফোনঃ ৯৫৫৯০৯১-২
শিশু একাডেমী জাদুঘর
সাপ্তাহিক বন্ধঃ শুক্র ও শনিবার।
রবি থেকে বৃহস্পতিবার খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
সরকারি ছুটির দিন বন্ধ থাকে।
ফোনঃ ৯৫৫৮৮৭৪
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও
সাপ্তাহিক বন্ধঃ বৃহস্পতি ও শুক্রবার।
শনি থেকে বুধবার খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
প্রবেশমূল্যঃ জনপ্রতি পাঁচ টাকা। এ ছাড়া শনি ও রোববার সন্ধ্যা ছয়টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।
সরকারি ছুটির দিন বন্ধ থাকে।
ফোনঃ ৯১১২০৮৪
সামরিক জাদুঘর, বিজয় সরণি
সাপ্তাহিক বন্ধঃ বৃহস্পতি ও শুক্রবার।
শনি থেকে বুধবার খোলা থাকে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
সরকারি ছুটি ও সেনাবাহিনীর ঐচ্ছিক ছুটির সময় বন্ধ থাকে।
ফোনঃ সেনানিবাস এক্সচেঞ্জ-৯৮৭০০১১, ৮৭৫০০১১ (জাদুঘর এক্সটেনশন-৭৫৪২)
লালবাগ কেল্লা, লালবাগ
সাপ্তাহিক বন্ধঃ রোববার।
সোমবার খোলা থাকে বেলা দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। মঙ্গল থেকে শনিবার খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা (অক্টোবর থেকে মার্চ), সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত (এপ্রিল থেকে সেপ্টেম্বর)।
জুমার নামাজের জন্য শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত বন্ধ থাকে।
সরকারি ছুটির দিন বন্ধ থাকে।
প্রবেশমূল্যঃ জনপ্রতি ১০ টাকা; তবে বিদেশি পর্যটকদের জন্য ৫০ টাকা।
ফোনঃ ৯৬৭৩০১৮
জাতীয় উদ্ভিদ উদ্যান (বোটানিক্যাল গার্ডেন), মিরপুর
প্রতিদিন খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা (মার্চ থেকে নভেম্বর), সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা (ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি)।
প্রবেশমূল্যঃ পাঁচ টাকা। শিশুদের জন্য প্রবেশমূল্য দুই টাকা। কতৃêপক্ষের অনুমতি সাপেক্ষে শিক্ষাসফরে আসা শিক্ষার্থীদের জন্য প্রবেশমূল্য তিন টাকা।
ফোনঃ ৮০৩৩২৯২
শহীদ জিয়া শিশুপার্ক, শাহবাগ
সাপ্তাহিক বন্ধঃ রোববার।
বুধবার শুধু দুস্থ ও ছিন্নমূল শিশুদের জন্য খোলা। দুপুর দেড়টা থেকে বিকেল চারটা (অক্টোবর থেকে মার্চ); দুপুর দুইটা থেকে বিকেল সাড়ে চারটা (এপ্রিল থেকে সেপ্টেম্বর)।
বুধবার ছাড়া সোম থেকে শনিবার খোলা দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা (অক্টোবর থেকে মার্চ); বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত (এপ্রিল থেকে সেপ্টেম্বর)।
প্রবেশমূল্যঃ জনপ্রতি আট টাকা। প্রতিটি রাইডে চড়ার জন্য মাথাপিছু ছয় টাকার টিকিট দরকার হয়।
ফোনঃ ৮৬২৩৩০৪
ঢাকা চিড়িয়াখানা, মিরপুর-১
সাপ্তাহিক বন্ধঃ রোববার (তবে রোববার অন্য কোনো সরকারি ছুটি থাকলে খোলা থাকে)।
সোম থেকে শনিবার খোলা থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা (সেপ্টেম্বর-অক্টোবর ও মার্চ-এপ্রিল)। সকাল আটটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা (মে থেকে আগস্ট)। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত (নভেম্বর থেকে ফেব্রুয়ারি)।
প্রবেশমূল্যঃ ১০ টাকা। আগে আবেদন করলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাসফরের জন্য ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় (এতিম ও শারীরিক-মানসিক প্রতিবন্ধীদের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০০ শতাংশ ছাড়)। ফোনঃ ৮০৩৫০৩৫, ৯০০২০২০, ৯০০২৭৩৮, ৯০০৩২৫২
ভাসানী নভোথিয়েটার, বিজয় সরণি
সাপ্তাহিক বন্ধঃ বুধবার।
প্রদর্শনী শুরু হয় প্রতিদিন বেলা ১১টা, দুপুর একটা, বেলা তিনটা ও পাঁচটায় (শনি থেকে মঙ্গল ও বৃহস্পতিবার)।
শুক্রবার প্রদর্শনী সকাল ১০টা, বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।
সকালের প্রদর্শনীর এক ঘণ্টা আগে এবং অন্যান্য প্রদর্শনীর দুই ঘণ্টা আগে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাসফরের ক্ষেত্রে অগ্রিম টিকিট নেওয়ার সুযোগ আছে।
সরকারি ছুটির দিন বন্ধ থাকে।
টিকিটের মূল্যঃ ৫০ টাকা।
ফোনঃ ৯১৩৯৫৭৭, ৯১৩৮৮৭৮, ৮১১০১৫৫, ৮১১০১৮৪
বাহাদুর শাহ্‌ পার্ক (ভিক্টোরিয়া পার্ক)
প্রতিদিন ভোর পাঁচটা থেকে সকাল নয়টা এবং বেলা তিনটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকে।
বলধা গার্ডেন, ওয়ারী
প্রতিদিন খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা (মার্চ থেকে নভেম্বর), সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা (ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি)
প্রবেশমূল্যঃ পাঁচ টাকা। অনূর্ধ্ব ১০ বছরের শিশুদের ক্ষেত্রে প্রবেশমূল্য দুই টাকা। আর শিক্ষাসফরে আসা শিক্ষার্থীদের জন্য প্রবেশমূল্য তিন টাকা।
নন্দন পার্ক, আশুলিয়া
প্রতিদিন খোলা থাকে বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত। যেকোনো সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে খোলা থাকে।
ফোনঃ ৯৮৯০২৮৩, ৯৮৯০২৯২
ফ্যান্টাসি কিংডম, আশুলিয়া
প্রতিদিন খোলা থাকে বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত। শুক্রবারসহ অন্যান্য সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।
ফোনঃ ৯৮৯৬৪৮২, ৮৮৩৩৭৮৬, ৭৭০১৯৪৪-৪৯
ওয়ান্ডারল্যান্ড, গুলশান-২
প্রতিদিন খোলা থাকে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত।
শুক্রবার সকাল ১০টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত।
ফোনঃ ৯৮৯৭১২৮, ৯৮৯৯৭৩৫
স্টার সিনেপ্লেক্স
বসুন্ধরা সিটি, লেভেল-৮, পান্থপথ
ফোনঃ ৯১৩৪০৯৮, ৯১৩৮২৬০
বলাকা ১ ও ২, নীলক্ষেত
ফোনঃ ৮৬২২১০৩, ৮৬২০০৯০
মধুমিতা
মতিঝিল
ফোনঃ ৯৫৫৪৩৮৬, ৯৫৫০৪৬৩, ৯৫৫০৯৫৩, ৯৫৫০৯৫৪
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ১৪, ২০০৮

মোঘল স্থাপত্য ঘাঘড়া লস্কর খান মসজিদ

কালের সাক্ষী সোয়া দু’ শ বছরের পুরনো মোঘল স্থাপত্য ঘাঘড়া লস্কর খান মসজিদ

 Gagra Mosqe
শাহরিয়ার মিল্টন : মোঘল সম্রাজ্য আমলের প্রায় সোয়া দু’ শ বছরের পুরনো শেরপুরের ঘঘড়া লস্কর ‌’খান বাড়ী’ জামে মসজিদটি আজো ঠাই দাড়িয়ে আছে কালের সাক্ষ্যি হয়ে। মসিজদটি আজো অক্ষত অবস্থায় থাকলেও জাতীয় যাদুঘর প্রতœতত্ব বিভাগের সঠিক পরিচর্যার অভাবে তা ভংগুর দশার দিকে এগিয়ে যাচ্ছে বলে এলাকাবসীর অভিযোগ। মসজিদটি’র বাইরে থেকে বিশাল আকার দেখা গেলেও ভিতরে খুব বেশী বড় নয়। এক গম্বুজবিশিষ্ট এ মসজিদের উত্তর এবং দক্ষিন পাশে রয়েছে দুটি জানালা। মসিজিদের ভিতর ইমাম বাদে তিনটি কাতারে ১২ জন করে মোট ৩৬ জন মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারেন। তবে মসজিদের বাইরের অংশে অর্থাৎ বারান্দায় আরো প্রায় অর্ধশত মুসল্লি নামাজ আদায় করতে পারবেন । মসজিদের আকার বা পরিধি যাই হোক না কেন মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করার সময় নিজেকে মনে হয় দু’ শ বছর পেছনে চলে গেছি। কেমন জানি এক অদ্ভুত অনুভূতি। নিজে উপস্থিত হয়ে নামাজ না পড়লে বিশ্বাস করানো বা বোঝানো সম্ভব নয়।
স্থাপত্যকলার অনুপম নিদর্শন ঐতিহাসিক ‘খান বাড়ী’র মসজিদটি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ঘাগড়া লস্কর গ্রামে অবস্থিত। কালের আবর্তে এই মসজিদের নাম ঘাগড়া লস্কর খান মসজিদ হিসেবেই পরিচিতি লাভ করে। শেরপুর জেলা সদর থেকে এর দূরত্ব ১৪ কিলোমিটার। মসজিদের গায়ে বর্তমানে যেসব নির্দশন পাওয়া গেছে সে অনুসারে ধারনা করা হয়, মোঘল সম্্রাট আমলে বক্সার বিদ্রোহীদের নেতা হিরোঙ্গি খাঁর বিদ্রোহের সময় মসজিদটি নির্মিত হয়েছিল। আজিমোল্লাহ খান মসজিদটি প্রতিষ্ঠা করেন। মসজিদটির দরজার উপর মূল্যবান কষ্টি পাথরের উপর খোদাই করে আরবি ভাষায় এর প্রতিষ্ঠাকাল উল্লেখ করা হয়েছে হিজরি ১২২৮ বা ইংরেজী ১৮০৮ সন। মসজিদটির গঠন পদ্ধতি ও স্থাপত্য কৌশল শিল্পসমৃদ্ধ ও সুদৃশ্য। এর ভিতরে রয়েছে দুটো সুদৃঢ় খিলান। এক গম্বুজবিশিষ্ট এ মসজিদটি বর্গাকার । যার দৈর্ঘ্য ২৭ ফুট প্রস্থও ২৭ ফুট উভয়দিকই সমান। মসজিদের মাঝখানে বড় গম্বুজের চারপাশ ঘিরে ছোট-বড় বারটি মিনার। এরমধ্যে চারকোণায় রয়েছে চারটি। মসজিদে দরজা রয়েছে মাত্র একটি। ভিতরে মেহরাব ও দেয়াল অঙ্কিত রয়েছে বিভিন্ন কারুকাজের ফুলদানী ও ফুল। মসজিদের দেয়ালের গাথুনী ৪ ফুট পাশ, যা চুন ও সুরকি দিয়ে গাথা। তৎকালীন খান বাড়ীর লোকজনসহ গ্রামের অনেকে ৫৮ শতক জায়গার উপর মসজিদটি ওয়াকফ করে দেয়। এরমধ্যে মসজিদটির মূল ভবন ও বারান্দা রয়েছে ১৭ শতকের উপর এবং ৪১ শতকের উপর জমিতে রয়েছে কবরস্থান। মসজিদের বর্তমান ইমাম হাফেজ মো. রুহুল আমীন জুম্মাসহ ৫ ওয়াক্ত নামাজ পড়ান।
প্রায় দুই যুগ আগে মসজিদের সর্বশেষ ২১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি হলেও ওই কমিটি’র সভাপতি গোলাম মোস্তফা খান অনেক আগেই মৃত্যু বরণ করেন। তার স্থলে কাউকে আজও ভারপ্রাপ্ত সভাপতি বা নতুন কোন কমিটি গঠন করা হয় নি। বর্তমানে কামরুজ্জামান খান এবং কোষাধক্ষ্য মামুন খান পেশাগত কারণে দীর্ঘদিন থেকে ঢাকায় অবস্থান করছেন। মসজিদের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজ বা কোন সিদ্ধান্ত তাদের মতামতের ভিত্তিতেই হয়ে থাকে। তবে জরুরী কোন বিষয়ে কোন কাজ স্থানীয় অন্য সদস্যরা করে থাকেন বলে ওই কমিটির সদস্য ও খান বংশের সদস্য খোরশেদ আলম খান জানান। স্থানীয় একাধিক গ্রামবাসী জানান, মাঝে মধ্যে ঢাকা জাতীয় যাদুঘর প্রতœতত্ত্ব বিভাগের লোকজন এসে মসিজিদের ধোয়া মোছা এবং সংস্কার কাজ করে গেলেও তা দায়সারাভাবে করা হয় ।
গত প্রায় ১৫ বছর আগে জাতীয় যাদুঘর এর প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটির দায়িত্ব গ্রহন করে। কিন্তু একজন কেয়ারটেকার নিয়োগ, একটি সতর্কবাণী লাগানো ও দায় সারাভাবে বছরে একবার রং করা ছাড়া আর কোন ভূমিকা পালন করেনি। মসজিদটির মেঝে ডেবে যাচ্ছে, দেয়ালে ফাটল ধরছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা না নিলে কালের এ নীরব সাক্ষী হয়তো নীরবেই হারিয়ে যাবে বলে স্থানীয়রা আশংকা করছেন।

রূপে ঝলমল নিঝুম দ্বীপ

নোয়াখালীর উপকূলে গভীর সমুদ্রে জেগে উঠা এক রহস্যময়ী দ্বীপ 'নিঝুমদ্বীপ'। সাগরের উত্তাল ফেনিল তরঙ্গ, নীল আকাশ আর ছেঁড়া ছেঁড়া মেঘেরা সেখানে নিত্য মাতামাতি করে। নীরবে নিভৃতে সাগরের গর্ভ থেকে ধীরে ধীরে এ দ্বীপটি জেগে উঠেছে। এখন সে পূর্ণ যৌবন প্রাপ্ত সবুজ অরণ্যের নেকাবে ঘেরা লাস্যময়ী সাগর দূহিতা। তার শান্ত স্নিগ্ধ রূপ ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। দেশ বিদেশের মানুষ কৌতুহলী হয়ে উঠছে এ দ্বীপকে ঘিরে।

নিঝুম দ্বীপের জন্ম
নোয়াখালী দক্ষিণে সাগর বেষ্টিত হাতিয়া দ্বীপ। তারও দক্ষিণে অথই নীল সমুদ্র। শত শত বছর ধরে হাতিয়া দ্বীপ এক সমৃদ্ধশালী জনপদে পরিনত হয়। এখানের অনেকেই বংশ পরম্পরায় অবস্থাপন্ন কৃষক ও মত্স্যজীবি। অনেকে ছিলেন বনেদী ব্যাবসায়ী। উত্তাল সাগরের সাথে হেসে খেলে এদের বেড়ে উঠা। সাম্পান আর বড় বড় বজরা নিয়ে এরা যুগ যুগ ধরে সাগরে মাছ ধরতে যেতেন। পঞ্চাশের দশকের দিকে হাতিয়ার জেলেরা দক্ষিণে দূর সমুদ্রে দেখতে পেলেন সাগরের মধ্যখানে একটি বিশাল ভূখন্ড জেগে উঠছে। তাদের জীবনের অভিজ্ঞতা থেকে তারা দেখে আসছেন সমুদ্রের এসব অঞ্চলে মাঝে মাঝে এরকম ভাসমান দ্বীপ ভেসে উঠে আবার তীব্র স্রোতে হারিয়েও যায়। তারা ভেবেছিলেন এরকমই হয়তো কোন দ্বীপ এটি। কিন্তু দেখা গেলো ধীরে ধীরে সে ভূখন্ড চিক চিক করে আরো বেশী দৃশ্যমান হচ্ছে দিন দিন। এক সময় সত্যিই সেটি একটি রুপময় দ্বীপে রুপ নিলো। এ দ্বীপের একটি বৈশিষ্ট্য হলো, এ দ্বীপের মাটি চিকচিকে বালুকাময়। জেলেরা নাম দিলেন 'বাল্লারচর' বা বালুর চর। জেলেরা দূর সমুদ্রে যাবার পথে একটি বিশ্রাম আর আশ্রয়ের জায়গাও খুঁজে পেলেন। শুকনো মৌসুমে তাঁরা সে বালুর মধ্যে মাছ শুকানোর কাজও শুরু করলেন। ধীরে ধীরে সে চরে নল খগড়া উরি আর বুনো ঘাস জমাতে লাগলো। হাতিয়ার মহিষের বাথানিয়ারাও যাওয়া আসা শুরু করলেন সে দ্বীপে। ওসমান মিয়া নামে এক বাথানিয়াও তরঙ্গ বিক্ষুদ্ধ সাগর ডিঙ্গিয়ে তার বাথানের শত শত মহিষগুলো নিয়ে গেলেন সে দ্বীপে। তার নামেই সে দ্বীপের নাম হয় চর ওসমান। সরকারী দলিল দস্তাবেজে চর ওসমান হিসাবে এটি এখন লিপিবদ্ধ আছে। ধীরে ধীরে দ্বীপাটির আয়তন বাড়তে থাকে। কিছু কিছু গাছ গাছালী জন্ম নিলো। ফুটে উঠলো তার শান্ত স্নিগ্ধ রূপ। দ্বীপের পরিবেশ হলো নীরব নিঝুম তার চতুর্দিকে ফেনীল সাগরের ছন্দময় খেলা।

নিঝুম দ্বীপের নাম করণঃ
সত্তর দশকে হাতিয়ার সংসদ সদস্য ছিলেন আমিরুল ইসলাম কালাম। তিনি দেশী-বিদেশী পর্যটকদের নিয়ে গেলেন সে দ্বীপে। অবাক বিষ্ময়ে মুগ্ধ দৃষ্টিতে সবাই অবলোকন করলেন এর শান্ত স্নিগ্ধ রূপ। তিনি এ দ্বীপের নাম দিলেন
’নিঝুম দ্বীপ। সে থেকে নিঝুম দ্বীপ হিসেবেই এর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছু জেলে আর বাথানিয়া সেখানে অস্থায়ীভাবে আবাস গড়ে তুলেছিলেন। ৭০ এর ১২ নভেম্বর প্রলয়কারী ঘূর্ণিতে সব নিশ্চিহ্ন হয়ে যায়। বিরান হয়ে যায় সে জনপদ। স্বাধীনতা পর বন বিভাগ এর দায়িত্ব নেয়। শুরু করে বনায়ন।
এক সময়ের নিঝুম নীরব নিথর জনপদ মানুষের পদচারনায় এখন ধীরে মুখরিত হয়ে উঠছে। গড়ে উঠছে জনবসতি। গাবাদি পশুর খামার। দ্বীপ সংলগ্ন চতুর্দিকে বিপুল মত্স্য ভান্ডার আর দুলর্ভ খনিজ সম্পদে সমৃদ্ধ নিঝুম দ্বীপ সম্ভাবনার এর উজ্জল দিগন্ত উম্মোচিত করছে।

জনবসতিঃ
১৭৯৪ সনের বাংলাদেশ পরিসংখ্যান বুরো কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী তখন এর জনসংখ্যা ছিলো ৪৫জন। পুরুষ ২৩ জন ও মহিলা ২২জন। স্বার ছিলো ৭জন। এরা সবাই বিভিন্ন যায়গা থেকে এখানে এসে বসতি স্থাপন করেছিলেন। ভোলা, মনপুরা, রামগতি থেকেও অনেকে এখানে চলে আসেন। ১৯৮৮ সনে সরকারি ভাবে ৯টি গুচ্ছগ্রাম সৃষ্টিকরে ৫শ ৪৬টি পরিবারকে বসতির ব্যাবস্থা করা হয়। এই গুচ্ছগ্রাম গুলো হলো, বসুন্ধরা, বাতায়ন, আনন্দ, আগমনি, ছায়াবীথি, ধানসিঁড়ি, যুগান্তর, সূর্যদয় ও পূর্বাচল। এখানে প্রতিটি পরিবারকে দেয়া হয় দুই একর করে জমি। যাতে রয়েছে, বাড়ী ৮ ডিসিমেল ও কৃষি জমি ১ একর ৯২ ডিসিমেল করে। একটি বড় দীঘির চতুর্দিকে বাড়ী গুলো করা হয়েছে। এছাড়াও এ দ্বীপে বর্তমানে প্রায় ২৫ থেকে ৩০ হাজার অধিবাসী বসবাস করছে। দিন দিন এ সংখ্যা বেড়ে যাচ্ছে।

জীবিকাঃ
এ অঞ্চলে মানুষদের প্রধান জীবিকা সমুদ্রে মত্স্য আহরণ ও কৃষি। নিঝুম দ্বীপে একটি ছোট্ট পরিসরের বাজার রয়েছে। এ দ্বীপে আগে কখনো কোন পোষ্ট অফিস ছিলো না, অতিস¤প্রতি বাজারের মধ্যে একটি পোষ্ট অফিস চালু হয়েছে। তবে এখনও ব্যবসা বাণিজ্য বা যোগাযোগের জন্য এখানে অধিবাসীদের অসুবিধা রয়ে গেছে। এ দ্বীপে শুটকীর ব্যবসার সঙ্গে অনেকেই জড়িত। শুকনো মৌসুমে এখানে শত শত মন মাছ শুটকী করা হয়। এখানে রয়েছে অনেক গুলো মাহিষের বাথান। পর্যাপ্ত দুধ পাওয়া যায় সেখান থেকে। সে দুধ থেকে তৈরী হয় উত্কৃষ্ট মানের দই। চট্টগ্রাম মাইজদীতে মহিষের দই-এর বিপুল চাহিদা রয়েছে।

শিক্ষা:
নিঝুম দ্বীপে দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। একটি নিঝুম দ্বীপ বিদ্যানিকেতন অপরটি নিঝুম দ্বীপ শতফুল স্কুল। স্কুল দুটি দুই সাইক্লোন সেন্টারে গড়ে উঠেছে। প্রায় ১ হাজার ২শ ছাত্র-ছাত্রী এখানে পড়া শুনা করে। হাতিয়া দ্বীপ উন্নয়ন সংস্থা নামে একটি বেসরকারী প্রতিষ্ঠান এ এলাকার জনগণের জন্য স্বাস্থ্য, শিক্ষাসহ নানান উন্নয়ন কর্মের সহযোগীতা করে আসছে। এদের মধ্যে আক্ষরিক শিক্ষা না থাকলেও সামাজিক শিক্ষায় অত্যন্ত নিষ্ঠাবান। দ্বীপের জনগণ বেশ ভদ্র বন্ধুবত্সল ও কর্মঠ।

নিঝুম দ্বীপের আয়তন:
নিঝুম দ্বীপের বর্তমান আয়তন প্রায় ৪৪ বর্গ কিলোমিটার এর উত্তর অংশে রয়েছে বন্দরটিলা। বনের মাঝা-মাঝি একটি সরু ছরা বা খাল দ্বীপকে দুভাগ করছে। এর উত্তর অংশ বন্দরটিলা ও হাতিয়া দক্ষাণ অংশ মোক্তারিয়ার সঙ্গে দুরত্ব কমে আসছে। এখানে মাঝখান বরাবর সাগরের গভীরতাও কমে আসছে। এর উপর দিয়ে একটি বাঁধ কিংবা সেতু নির্মাণের পরিকল্পনা চলছে। তাহলে হাতিয়া থেকে সরাসরি সড়ক পথে নিঝুম দ্বীপ যাওয়া যাবে। দ্বীপের পূর্ব ও দক্ষিণে সাগর থেকে জেগে উঠছে আরো নতুন নতুন ভুখন্ড। এত দিন নিঝুম দ্বীপটি ছিলো হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের একটি ওয়ার্ড। বর্তমানে নিঝুম দ্বীপকে ইউনিয়নে উন্নিত করা হয়েছে। । বন বিভাগের সঙ্গে স্থানীয় জনসাধারণের মধ্যে মনোমালিন্য ছাড়া আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত শান্ত। এ দ্বীপের দক্ষিণ পশ্চিম কোনে ইতিমধ্যে একটি বড় দ্বীপ জেগে উঠেছে। ঢাল চর হিসাবে এটি এখন চিহ্নিত হয়েছে। দ্বীপের আশ-পাশে ছোট বড় কয়টি দ্বীপ রয়েছে সেগুলোর মধ্যে চর কালাম, রৌশনীচর, দমারচর প্রভৃতি অন্যতম। বিশেষজ্ঞদের ধারনা নদী বাহিত পলি মাটি জমে জমে বেড়ে যাচ্ছে নিঝুম দ্বীপের আয়নত।

অভ্যন্তরিন যোগাযোগঃ
এ দ্বীপের অভ্যন্তরিন যোগাযোগ এখানো তেমন উন্নত নয়। এখানে কয়টি মাটির রাস্তা রয়েছে। সমগ্র দ্বীপে কোন যাত্রীবাহি যানবাহন নেই। কোন রিক্সাও নেই। এক স্থান থেকে অন্যস্থানে যেতে হেঁটেই যেতে হয়। স¤প্রতি এখানে একটি পোষ্টঅফিস স্থাপিত হয়েছে। রেড ক্রিসেন্টের ওয়ারলেসের মাধ্যমে জরুরী সংবাদ আদান প্রদান হতো। দূর্যোগের সময় এই ওয়ারলেস সেইটিই ছিলো একমাত্র আবলম্বন। স¤প্রতি গ্রামীণ ফোনের টাওয়ার বসানো হয়েছে। এখন মোবাইলেও যোগাযোগ করা যায।

অর্থনীতিঃ
নিঝুম দ্বীপে প্রচুর পরিমাণ বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে বলে ইতিমধ্যে বিভিন্ন সংস্থার জরিপে ও বিজ্ঞানীরা জানিয়েছেন। এখানে রয়েছে মহিষের বড় বড় বাথান। সবগুলোই স্থানীয় বাথানিয়াদের নিজস্ব উদ্যোগে গড়া। এখান থেকে উত্পন্ন দুধ থেকে তৈরী হয় বিখ্যাত দই। অথচ প্রক্রিয়াজাত করার কোন ব্যবস্থা নেই সরকারী পৃষ্ঠপোষকতা পেলে দুগ্ধ খাতে বিপুল অর্থনৈতিক সুফল পাওয়া যাবে। এ ছাড়াও নিঝুম দ্বীপ সংলগ্ন চর কমলা, চর রোশনী, চর রোহানীরা, চর নুরুল ইসলাম, চর পিয়া, ঢালচর, মৌলভী চর, চর গিয়াস উদ্দিন, তেলিয়ার চর, চর রশিদ, চর আজমন, চর আমানত, সাগরদী প্রভৃতি দ্বীপে চারণ ক্ষেত্র করা যেতে যারে। নিঝুম দ্বীপ ঘিরে রয়েছে বিপুল মত্স্য ভান্ডার। এখানে রয়েছে প্রাকৃতিক চিংড়ি জোন। সুস্বাধু ইলিশের চারণ ক্ষেত্র এই জলসীমানা। সুন্দর সুষ্ঠু প্রকৃতি নির্ভর পরিকল্পনা নিলে দেশের অর্থনীতির বিপুল উন্নতি সাধিত হবে বলে অনেকেই মত প্রকাশ করেছেন।

বনায়নঃ
নিঝুম দ্বীপের অন্যতম আকর্ষনীয় দিক হলো এর বিশাল শান্ত স্নিগ্ধ গভীর ঘন বন। নিঝুম দ্বীপের আয়তন ৪৪ বর্গকিলোমিটারের প্রায় তিন চতুর্থাংশই গভীর ঘন বনে আবৃত। স্বাধীনতার পর থেকে বন বিভাগ এখানে বন সৃজন করে আসছে। তবে গভীর সমুদ্রের আবহাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে নতুন মাটিতে বাইন ও কেওড়া গাছ লাগানো হয়েছে। নতুন মাটিতে নতুন চরে এ গাছগুলো বেশ কার্যকর। আবার নতুন মাটি পোক্ত ও শক্ত করার জন্য এ গাছ গুলো বেশ উপযোগী বলে বন বিভাগ জানিয়েছে। এ বনের মধ্যে আছে বানর, উদবিড়াল, গুঁই সাপ, নানান জাতের পাখি, বন মোরগ, কাঠরিড়ালী, বিভিন্ন ধরনের সাপ, কাছিম, প্রভৃতি। আর আছে হাজার হাজার মায়াবি হরিণ। লাখ লাখ অতিথি পাখির জন্য এ দ্বীপ এক বিরাট আকর্ষন। প্রচন্ড শীতে খাদ্যের অন্বেষণে এসব পাখিরা উড়ে আসে এ দ্বীপে। এ সময় পাখিদের অপূর্ব মোহনীয় কূজন শুনে মনে হয় কোন এক রূপকথার পঙ্খীরাজ্য। তবে শিকারীদের জন্য দুঃসংবাদ হলো এ রাজ্যে শিকার নিষিদ্ধ। এ দ্বীপের ভিতর আছে মানুষে প্রাণীতে এক নিবিড় সংখ্যতা। ঘন বনের মধ্যে উত্পন্ন হয় উত্কৃষ্ট মধু। প্রতি বছর আহরিত হয় শত শত লিটার মধু।

আকর্ষনীয় পর্যটন কেন্দ্রঃ
একটি আকর্ষণীয় লাভজনক পর্যটন কেন্দ্র হিসাবে নিঝুম দ্বীপ এক স্বর্গভূমিতে পরিনত হতে পারে। দ্বীপের দক্ষিণ বৃত্তাকার প্রায় ১২ কিলোমিটার জুড়ে রয়েছে সী-বীচ। চিকচিকে মোটা বালুকারময় এ সৈকত ঢালু হয়ে চলে গেছে সমুদ্রের অভ্যন্তরে। ভাটায় জেগে উঠে দীর্ঘ বেলাভূমি। সে বেলাভূমিতে সাগরের ফেনীল উর্মীমালা আছড়ে পড়ার অপূর্ব দৃশ্য কাউকে আলোড়িত না করে পারে না। চন্দ্রালোকে জোয়ার ভাটায় এর মনোমুগ্ধকর দৃশ্য এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করে। জোত্স্নার আলোয় ফেনিল উর্মীমালার শীর্ষে শীর্ষে যেন এক একটি মনি মুক্তা জ্বল জ্বল করে জ্বলতে থাকে। দ্বীপের দক্ষিণ প্রান্ত থেকে একই জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়।

নিঝুম দ্বীপকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলো। ১৯৭৪ সনে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এ দ্বীপকে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেদ্র করার পদপে নিয়েছিলো। বর্তমানে এ দ্বীপকে পর্যটন দ্বীপ হিসাবে গড়ে তোলার জন্য সরকারী ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে। বর্তমানে সেখানে কয়টি সরকারি বেসরকারি রেষ্ট হাউজ করা হয়েছে। একটি বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান সেখানে পর্যটকদের জন্য হাতি ঘোড়া ইত্যাদির ব্যাবস্থা করেছে। অনেকের ধারনা এ দ্বীপের বালুকাবেলায় কোন অবকাঠামো গড়ে তুললে সমুদ্রের জোয়ারে তা ভেঙ্গে পড়তে পারে। তবে বিকল্প ব্যবস্থায় পি-ফেব্রিকেটেড কটেজ নির্মাণ করে পর্যটন মৌসুমে এর ব্যবস্থা করা যেতে পারে। বন বিভাগে একটি নির্দিষ্ট এলাকাকে চিহ্নিত করে অভয়ারন্য হিসাবে ঘোষণা করে এর ভিতর ছোট ছোট চ্যানেলে পর্যটকদের জন্য দৃশ্য অবলোকনের ব্যবস্থা করতে পারে। যেভাবে দেশী বিদেশী বিভিন্ন পর্যটক এ দ্বীপের প্রতি আগ্রহী হয়ে উঠছে, এ আগ্রহকে কাজে লাগিয়ে এখানে গড়ে উঠতে পারে অত্যন্ত আকর্ষণীয় পর্যটন জোন। এ থেকেও আমাদের দেশ উপার্জন করতে পারে প্রচুর বৈদেশিক মুদ্র।

প্রাকৃতিক স্বাস্থ্য নিবাসঃ
ইতিমধ্যে নিঝুম দ্বীপটি হয়ে উঠেছে একটি চমত্কার স্বাস্থ্য নিবাস। যে কেই এখানে এসে সুন্দর সূর্যস্নাত দিনে সমুদ্র অবগাহনে হবেন পুলকিত। বছরের ঝূঁকিপূর্ণ ঝড় ঝঞ্ঝার দিনগুলো বাদে বিশেষ করে শীত-হেমন্তে ভ্রমন বেশ জমে উঠে। এখানে শহরের মত গাড়ীর ধোঁয়া নেই। ধুলি বালির আধিক্য নেই। কান ফাটা গাড়ীর হর্ন নেই। কেবল সমুদ্রের নির্মল বায়ু শান্ত স্নিগ্ধ পরিবেশ, বায়ু পরিবর্তনকারীদের জন্য এ দ্বীপটি এক স্বর্গরাজ্য। মাত্র কয়েক ঘন্টার অবস্থানেই শরীর ও মন হয়ে উঠবে ঝরঝরে তাজা।

মত্স্য ভান্ডারঃ
নিঝুম দ্বীপের চতুর্দিকে আছে বাংলাদেশের সবচেয়ে বিশাল মত্স্য ভান্ডার। বৈশাখ থেকে আষাঢ় শ্রাবণ পর্যন্ত এখানে সবচেয়ে বেশী মাছ ধরা পড়ে। এ সময় সবচেয়ে বেশী ধরা পড়ে ইলিশ। ইলিশ ছাড়াও নানান জাতের মাছ সারা বছরই এখানে পাওয়া যায়। খুলনা, বরিশাল, চাঁদপুর, চট্টগ্রামের শত শত মাছ ধরার ট্রলার এ সময় এ অঞ্চলে এসে মাছ ধরে নিয়ে যায়। এ সময় নিঝুম দ্বীপের চতুর্দিকে হাজার হাজার জেলেদের পাল তোলা নৌকা মাছ ধরার উত্সবে মেতে উঠে। নানা রঙের নানা আকারের পালের নৌকার সাগরের মধ্যে এক রঙ্গিন ফুলের মালায় পরিনত হয়। সে দৃশ্য স্বচে না দেখলে কল্পনা করাও অসম্ভব।


সমুদ্রের কলতান, মায়াবী হাতছানীঃ
সমুদ্রের ডাক শুনতে সবাই ছুটে যায় কক্সবাজার। সমুদ্র সৈকত বলতে বুঝায় কক্সবাজার টেকনাফ এবং স¤প্রতিক কুয়াকাটা। অথচ নিঝুম দ্বীপের বিস্তীর্ণ সমুদ্রতট ও তার মায়াবী হাতছানী এখনো অনেকের আড়ালে রয়ে গেছে। অদ্ভুত এক নির্জনতা নিঝুম দ্বীপকে ঘিরে রেখেছে এর সৈকতে দাঁড়ালে গভীর সমুদ্র থেকে তরঙ্গে ভেসে আসে সমুদ্রের মায়াবী আহ্বান। হৃদয়ে বেজে উঠে অপূর্ণ সুরের মুর্ছনা। তনুমন তখন তন্ময় হয়ে হারিয়ে যায় সুদূর দিগন্তে। যেন সাগরের নীলে দাঁড়িয়ে আকাশের নীলকে ছুঁয়ে দেখা। সমুদ্রের হৃদপিন্ডে বসে সমুদ্রের শব্দ শোনা। আর মনের সাধ মিটিয়ে বেড়াতে চাইলে নিঝুম দ্বীপ হচ্ছে আদর্শ স্থান। সমুদ্রের গানের সাথে নিজ হৃদয়ের সুর মিলিয়ে একাকার হয়ে যাওয়া, দূরনীলিমায় আকাশ রাঙানো দিগন্তের ফুলসজ্জায় সূর্য আর সাগরের অপূর্ব মৈথুন উপভোগ করা। পরক্ষনেই উর্মিল সাগরের জলদ শরীরে লাল সূর্যের হারিয়ে যাওয়ার মুহূর্তে যে কারো রোমান্টিক হৃদয়কেও নিরুদ্দেশ করে দেবে।

যেভাবে নিঝুম দ্বীপ যাওয়া যাবেঃ
ঢাকা থেকে খুব সহজেই নিঝুম দ্বীপ যাওয়া যায়। ঢাকার সদরঘাট থেকে একটি স্টিমার সপ্তাহে দুদিন হাতিয়ায় চলাচল করে। হাতিয়া থেকে ট্রলারে যেতে হয় নিঝুম দ্বীপ। ঢাকার যাত্রাবাড়ী থেকে প্রতিদিন ভোর সাড়ে পাঁচটা থেকে রাত পর্যন্ত অনেকগুলো চেয়ারকোচ সরাসরি নোয়াখালীতে যাতায়ত করে। চার থেকে সাড়ে চার ঘন্টায় এগুলো সরাসরি মাইজদী সোনাপুর এসে পৌঁছে। চেয়ার কোচের ভাড়া দুইশ' টাকা । সকাল সাতটায় কমলাপুর থেকে ছাড়ে উপকূল এক্সপ্রেস ট্রেন । এছাড়া ঢাকা সাঈদাবাদ থেকে আধা ঘন্টা পর পর যাত্রীসেবা বাস গুলো ছাড়ে নোয়াখালীর উদ্দেশ্যে, ভাড়া ১শ ২০ টাকা। নোয়াখালী সোনাপুর পৌঁছে সেখান থেকে যেতে হবে স্টিমার ঘাট। বাস টেম্পো বা বেবীতে সরাসরি পাকা মশ্রিণ পথ ধরে ৪০ কিঃমিঃ দক্ষিণে সুধারামের শেষ প্রান্তে চর মজিদ স্টিমার ঘাট। তার পরেই হাতিয়া যাবার চেয়ারম্যান ঘাট। পাকা রাস্তা একেবারে ঘাট পর্যন্ত এসে মিশেছে। সোনাপুর থেকে একটি বেবী রিজার্ভ নিলে ২৫০টাকা থেকে ৩০০ টাকা অথবা জনপ্রতি ৫০টাকা দিয়ে যাওয়া যায়। টেম্পো, বাসে জনপ্রতি ভাড়া আরো কম। চর মজিদ ঘাট থেকে ট্রলার কিংবা সী-ট্রাকে করে হাতিয়া চ্যানেল পার হয়ে যেতে হবে হাতিয়া নলচিরা ঘাটে। সময় লাগে প্রায় দুই ঘন্টা। । নলচিরা বাজার থেকে যেতে হবে হাতিয়ার দক্ষিণে জাহাজমারা। সময় নেবে আধা ঘন্টা। জাহাজমারা থেকে ট্রলারে সরাসরি নিঝুম দ্বীপ। সময় নেবে ৪০/৫০মিনিট। তবে দলবেঁধে গেলে ট্রলার রিজার্ভ করে সরাসরি নিঝুম দ্বীপ যাওয়া যায়। ঘাট থেকে নদীপথে হাতিয়া অথবা নিঝুম দ্বীপে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে জোয়ারের জন্য। কারণ জোয়ার না থাকলে ঘাটে ট্রলার ভিড়ানো যায় না। আবার ভাটার সময় নদীতে অসংখ্যা ডুবা চরে ট্রলার আটকে যাবার সম্ভাবনা থাকে। জোয়ারের সঠিক সময় জেনে ঢাকা থেকে ভোরে রওনা হলে বিকালের মধ্যে নিঝুম দ্বীপে পৌছানো যায়। নিজস্ব গাড়ী নিয়ে আসলে ঢাকা থেকে মাত্র সাড়ে তিন থেকে চার ঘন্টায় সহজেই স্টিমার ঘাটে পৌঁছা যাবে। পথিমধ্যে যোগাযোগের এই সামান্য অসুবিধা ছাড়া এত অল্প সময় ও অল্প খরচে সমুদ্রের কাছে যাওয়ার আর কোন সহজ উপায় নেই।


থাকার ব্যবস্থাঃ
নিঝুম দ্বীপে অতি স¤প্রতি একটি ভালোমানের হোটেল বাণিজ্যিক ভাবে চালু হয়েছে। এখানকার স্থানীয় বাজারে খুব সস্তায় অল্প দামে চার পাঁচটি আবাসিক বোডিং আছে। তাছাড়া বন বিভাগের একটি চমত্কার বাংলো আছে। পাশেই আছে জেলা প্রশাসকের ডাক বাংলো। এগুলোতে আগে ভাগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে থাকার ব্যবস্থা করা যায়। তাছাড়া রেড-ক্রিসেন্ট ইউনিট ও সাইক্লোন সেন্টারেও থাকার ব্যবস্থা করা যায়। এ দ্বীপে অনেকেই আছেন খুব বন্ধু বত্সল। পর্যটকদের এরা খুব সম্মানের চোখে দেখেন। যেকোন অসুবিধা দুর করতে আগ্রহ করে তারা নিজেরাই এগিয়ে আসেন। নোয়াখালী শহরে থাকতে চাইলে এখানে রয়েছে বেশ কয়েকটি ভাল ভাল আবাসিক হোটেল। প্রধান সড়কের পাশেই এই হোটেল গুলো রয়েছে। তাছাড়া বিআরডিবি রেস্ট হাউস, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য বিভাগের আধুনিক ডাক বাংলো রয়েছে। সরকারী অনুমতি নিয়ে সার্কিট হাউসেও যে কেউ থাকতে পারেন। সময় করে মাইজদীতে একদিন থেকে এর শান্তরূপ উপভোগ করা হবে ভ্রমনের একটি বাড়তি পাওনা। পথে পড়বে বিখ্যাত মোঘল স্থাপত্যের নান্দনিক সৌন্দর্যের বজরা মসজিদ। আর একটু সময় নিলে দেখে আসা যাবে অহিংস ভাবাদর্শের নানান ঘটনা বিজড়িত উপ মহাদেশ খ্যাত গান্ধি আশ্রম।

নিঝুম দ্বীপের রোমাঞ্চঃ
যারা উচ্ছাস উচ্ছলতা আর রোমাঞ্চে জীবনকে অর্থবহ করতে চান তারা নিঝুম দ্বীপকে ঘিরে, সে আশা ষোল কলাপূর্ণ করতে পারেন। শীত মৌসুমে সাগর শান্ত থাকলেও বছরের যেকোন সময় এখানে আসা যায় এপ্রিল থেকে সাগর ধীরে ধীরে অশান্ত বা গরম হতে থাকে। তখন ঢেউয়ের উচ্চতাও বৃদ্ধি পায়। ট্রলারে সে তরঙ্গ বিক্ষুদ্ধ সাগর পাড়ি দিতে প্রয়োজন পড়ে সাহসের। সে সময় এক রোমাঞ্চ অভিজ্ঞতায় দুধর্ষ অভিযাত্রীর মত মনে হবে নিজেকে। উদ্দাম ঢেউয়ে ছিটকে আসা সমুদ্রের লোনা জল পুলকিত হবে হৃদয়। এ সময় সমুদ্র পাড়ি হবে জীবনের রোমাঞ্চাকর হৃদ-কাঁপানো অভিজ্ঞতা। এ অভিজ্ঞতার ভান্ড ভারী হলে জীবনও হবে সমৃদ্ধশালী।

TRAIN SCHEDULE OF DHAKA-NOAKHALI-DHAKA

Intercity Trains From Dhaka:
Train No
Name
Off Day
From
Departure
To
Arrival
712
Upakul Express
Wednesday
Dhaka
7:00:00 AM
Noakhali
1:05:00 PM

Mail/Express Trains From Dhaka :
Train No
Name
Off Day
From
Departure
To
Arrival
12
Noakhali Express
No
Dhaka
8:10:00 PM
Noakhali
4:40:00 AM


Intercity Trains From Noakhali :

Train No
Name
Off Day
From
Departure
To
Arrival
711
Upakul Express
Wednesday
Noakhali
2:30:00 PM
Dhaka
8:25:00 PM


Mail/Express Trains From Noakhali :

Train No
Name
Off Day
From
Departure
To
Arrival
11
Dhaka Express
No
Noakhali
8:30:00 PM
Dhaka
5:55:00 AM

নিঝুম দ্বীপ
নোয়াখালী জেলার দক্ষিণে মেঘনা নদীর মোহনায় অবস্থিত হাতিয়া উপজেলার সর্বদক্ষিণে নিঝুমদ্বীপের অবস্থান। ১৯৪০ এর দশকে এই দ্বীপটি বঙ্গোপসাগর হতে জেগে উঠা শুরু করে। চর গঠনের বিভিন্ন ধাপ অতিক্রম করে ৪০ এর দশকের শেষদিকে নিঝুমদ্বীপ তৃণচর বা গোচারণের উপযুক্ত হয়ে উঠে। মাছ ধরতে গিয়ে হাতিয়ার জেলেরা নিঝুমদ্বীপ আবিস্কার করে। পঞ্চাশের দশকের মাঝামাঝি নিঝুমদ্বীপে জনবসতি শুরু হয়। মূলত হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন হতে কিছু জেলে পরিবার প্রথম নিঝুমদ্বীপে আসে। নিঝুমদ্বীপ সংলগ্ন এলাকায় প্রচুর ইছা মাছ (চিংড়ি মাছ) ধরা পড়তো বিধায় জেলেরা এই দ্বীপের নাম দেয় ‘‘ইছামতির দ্বীপ’’। এই দ্বীপটিতে মাঝে মাঝে বালির ঢিবি বা টিলার মত ছিল বিধায় স্থানীয় লোকজন এই দ্বীপকে বাইল্যার ডেইল বলেও ডাকতো। কালক্রমে ইছামতি দ্বীপ নামটি হারিয়ে গেলেও স্থানীয় লোকেরা এখনো এই দ্বীপকে বাইল্যার ডেইল বলেই সম্বোধন করে। নিঝুম দ্বীপ বা বাইল্যার ডেইল যে নামই হোক না কেন ভূমি মন্ত্রণালয়ের দিয়ারা জরিপ বিভাগ এই দ্বীপের জমি চর ওসমান মৌজা হিসেবে জরিপ করে। কথিত আছে সর্দার ওসমান নামের এক সাহসী বাথানিয়া ১০০ মহিষ নিয়ে প্রমত্তা মেঘনা পাড়ি দিয়ে প্রথম এই দ্বীপে অসে এবং দিয়ারা জরিপ কর্মচারীদেরকে জরিপ কাজে প্রভূত সহায়তা করে বিধায় তার নামে অনুসারে নিঝুম দ্বীপে মৌজার সরকারী নাম হয় ‘চর ওসমান’। সমগ্র নিঝুম দ্বীপের প্রায় ৩০০০.০০ একরে মানুষের বসতি রয়েছে এবং অবশিষ্ট অংশে ম্যানগ্রোভ বনায়ন রয়েছে।ইছামতির দ্বীপ, বাইল্যার চর বা চর ওসমান যে নামেই স্থানীয় ভাবে প্রচলিত হোক না কেন ৮০ এর দশকের শুরুহতে এই দ্বীপটি বাংলাদেশের জনগণের নিকট নিঝুম দ্বীপ হিসেবে পরিচিতি লাভ করে।

যোগাযোগ ব্যবস্থা: নোয়াখালী জেলা সদর মাইজদী হতে প্রথমে সোনাপুর বাসস্ট্যান্ড যেতে হবে। সেখান থেকে চেয়ারম্যান ঘাট গামী যেকোন লোকাল বাস সার্ভিস/ সিএনজি অটোরিক্সা যোগে চেয়ারম্যান ঘাটে নামতে হবে। অতঃপর সীট্রাক/লঞ্চ সার্ভিসে নলচিরা ঘাটে নেমে সিএনজি অটোরিক্সা যোগে জাহাজমারা ঘাটে গিয়ে নৌকাযোগে জাহাজমারা চ্যানেল পার হয়ে নিঝুম দ্বীপ পৌঁছা যাবে।